বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

হাসিনার আমলে লোপাট হওয়া সম্পদ উদ্ধারের তাগিদ তারেক রহমানের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের লোপাট করা অর্থ দ্রুত ফেরানোর বিষয়েও তাগিদ দিয়েছেন তিনি।

রোববার (৮ই ডিসেম্বর) সামাজিক মাধ্যমে করা এক পোস্টে তারেক রহমান বলেন, ‘শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে হাসিনা সরকারের আমলে অভূতপূর্ব দুর্নীতির চিত্র উঠে এসেছে। এতে দেশের অর্থনীতির দৈন্যদশা ফুটে উঠেছে। হাসিনা সরকার যে চোরতন্ত্র কায়েম করেছিল এই প্রতিবেদনে সেটাই পরিষ্কার হয়েছে।

শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে উঠে আসা গুরুত্বপূর্ণ কিছু তথ্য উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা লিখেন, গত ১৫ বছরে প্রায় ২৪০ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। ২৯টি বড় মাপের উন্নয়ন প্রকল্পের নামে ৮ বিলিয়ন ডলার লোপাট করা হয়েছে। কুইক রেন্টাল প্রকল্প-যেগুলোকে অবকাঠামোগত সমস্যার সমাধান হিসেবে তুলে উপস্থাপন করা হয়েছিল সেসব আসলে জনগণকে জিম্মি করে দ্রুত পকেট ভারী করার পন্থা ছাড়া কিছুই না।

পোস্টে রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সংস্কার প্রস্তাবের ১৩তম দফায় কার্যকরী দুর্নীতি দমন কমিশন গঠনের কথা বলা হয়েছে। এটা করা গেলে জনগণের অর্থের যথেচ্ছ ব্যবহার ঠেকানোর পাশাপাশি জবাবদিহিতাও তৈরি হবে।

এছাড়া দেশের অর্থনীতির সব ব্যাধি সারিয়ে তুলতে বিএনপির সংস্কার প্রস্তাবের ১৫তম দফার কথা উল্লেখ করেছেন তিনি। সে দফায় বিএনপি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠনের কথা বলেছে। অর্থনৈতিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে এবং দুর্নীতি রুখতে এই কমিশন কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

এদিকে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে উঠে আসা তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। দ্রুত লোপাটকৃত অর্থ উদ্ধার করে দায়ীদের বিচারের আওতায় আনার তাগিদ দেন তিনি।

ওআ/কেবি

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250