সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

হ‌ুমায়ূন আহমেদকে শ্রদ্ধা জানিয়ে এস আই টুটুলের গান ‘মন’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ২০শে জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

১৯ জুলাই ছিল প্রখ্যাত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস। দিবসটিকে ঘিরে হ‌ুমায়ূন আহমেদকে উৎসর্গ করে নতুন গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী এস আই টুটুল। গানের শিরোনাম ‘মন’। ‘মন তুই কেন দূরে পালালি, আমারে আপন কইরা অন্তরে পুষিয়া রাইখা, কেন এত মায়ায় জড়ালি, তোরে ছাড়া কী করে থাকিব’—এমন কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন মিয়া নূর। ১৮ জুলাই রাতে গানটি প্রকাশিত হয়েছে এস আই টুটুল অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

এস আই টুটুল জানিয়েছেন, হ‌ুমায়ূন আহমেদকে শ্রদ্ধা জানাতে আগে থেকেই পরিকল্পনা করে, সময় নিয়ে গানটি রেকর্ডিং হয়েছে। নতুন এই গান নিয়ে এস আই টুটুল বলেন, ‘মন শিরোনামের নতুন গানটি উৎসর্গ করছি হ‌ুমায়ূন আহমেদ স্যারকে। মানুষের জীবনে কিছু মানুষ থাকেন, যারা হারিয়ে গেলেও থেকে যান বুকের ভেতরেই। স্যার আমার জীবনে তেমনই একজন। পিতৃতুল্য মানুষটির বসবাস আমার বুকের মধ্যেই। তার সঙ্গে কতশত স্মৃতি, তা বলতে গেলে শেষ হবে না। স্যার আমাকে সন্তানের মতো ভালোবাসতেন, খুব মায়া করতেন। আমি জানি, সবার জীবনেই এমন কোনো মানুষ আছে বা থাকবে, তোমরা তাদেরকে গানটি উৎসর্গ করতে পারো।’

বেশ কয়েক বছর আগে এস আই টুটুল স্থায়ী হয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে নিয়মিত গান করছেন। মন গানটির রেকর্ডিং করেছেন যুক্তরাষ্ট্রে। এ ছাড়া সম্প্রতি এফএ মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এস আই টুটুলের গাওয়া আরও একটি নতুন গান ‘মন ভালো নেই’। ফারুক আনোয়ারের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন সম্রাট আহমেদ।

সংগীতশিল্পী এস আই টুটুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250