বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ওয়ালটন হাই-টেকের ১৮০% নগদ ও ১০% স্টক লভ্যাংশ সুপারিশ *** উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গঠনে বাংলাদেশ ব্যাংক-কমিউনিটি ব্যাংক চুক্তি *** বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বরখাস্ত ও হয়রানি বন্ধের আহ্বান পেশাজীবী মানবাধিকার পরিষদের *** সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় নির্বাচন দাবি *** ঘুষের অভিযোগে অপসারিত বিচারপতি জামায়াতে, ২২ বছর পর ফিরল সেই বিতর্ক, প্রশ্ন ‘পাপমুক্তির’ রাজনীতি নিয়ে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলন করলে আগে স্থানীয়দের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে: প্রধানমন্ত্রী *** ‘১৭ বছর বিএনপিকে টিকিয়ে রেখেছেন যুবলীগ নেতা, এখন তার বিরুদ্ধেই ষড়যন্ত্র’ *** চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস *** মাদ্রাসার জন্য পাকিস্তানে ভাঙা হলো ১০০ বছরের পুরোনো মন্দির *** জ্বালানিসংকট নিরসনে পাঁচ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন চলছে: সংসদে প্রধানমন্ত্রী

উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গঠনে বাংলাদেশ ব্যাংক-কমিউনিটি ব্যাংক চুক্তি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা এবং কৃষি খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংক পিএলসি-এর মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. কবির আহাম্মদ, ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফ হোসেন খান, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একেএম সাইদুজ্জামান, পরিচালক (এসিডি-২), বাংলাদেশ ব্যাংক।

কমিউনিটি ব্যাংক পিএলসির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং শরীফ হাসান মামুন, এসএমই ও কৃষি বিভাগ।

এই পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় উত্তরবঙ্গের কৃষি খাতের উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণে অর্থায়ন সম্প্রসারণের পাশাপাশি কৃষিপণ্যের এগ্রি ভ্যালু চেইন আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। এর ফলে কৃষিভিত্তিক উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ বৃদ্ধি, কৃষিপণ্যের মূল্য সংযোজন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উত্তরাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চারের সুযোগ তৈরি হবে।

কৃষি খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে উত্তরবঙ্গের অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করতে এই পুনঃঅর্থায়ন সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে কৃষি উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ পর্যন্ত সমন্বিত অর্থায়নের মাধ্যমে একটি কার্যকর ও টেকসই এগ্রি ভ্যালু চেইন গড়ে তোলার পথ আরও সুগম হবে।

কমিউনিটি ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ওয়ালটন হাই-টেকের ১৮০% নগদ ও ১০% স্টক লভ্যাংশ সুপারিশ

🕒 প্রকাশ: ০১:৫৬ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৬

উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গঠনে বাংলাদেশ ব্যাংক-কমিউনিটি ব্যাংক চুক্তি

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বরখাস্ত ও হয়রানি বন্ধের আহ্বান পেশাজীবী মানবাধিকার পরিষদের

🕒 প্রকাশ: ০১:৩১ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৬

সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় নির্বাচন দাবি

🕒 প্রকাশ: ০১:০৭ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৬

ঘুষের অভিযোগে অপসারিত বিচারপতি জামায়াতে, ২২ বছর পর ফিরল সেই বিতর্ক, প্রশ্ন ‘পাপমুক্তির’ রাজনীতি নিয়ে

🕒 প্রকাশ: ১১:৩২ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250