সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

অবকাঠামো, সমবায় ও পল্লী উন্নয়নে বিনিয়োগে আগ্রহী ভারত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৪

#

অবকাঠামো, সমবায় ও পল্লী উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সাথে এক সাক্ষাতে আজ তিনি এ আগ্রহের কথা জানান।

ভারতের রাষ্ট্রদূত এ সময় প্রতিবেশী দুই দেশের মধ্যে বিরাজমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, উভয় দেশের মধ্যে যোগাযোগ সুদৃঢ় হলে  দুই দেশের মানুষ তার সুফল ভোগ করবে।

স্থানীয় সরকার মন্ত্রী বৈঠকে ভারতের স্থানীয় সরকার ব্যবস্থা কিভাবে কাজ করে তার বিস্তারিত জানতে চেয়ে বলেন, বাংলাদেশে কার্যকর ও দক্ষ  স্থানীয় সরকার প্রতিষ্ঠায় ভারতের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।

আরো পড়ুন: জিআই সনদ পেলো জামালপুরের নকশিকাঁথাসহ তিন পণ্য

ভারতের রাষ্ট্রদূত এসময় সমবায়ের উপর ভারত সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে উল্লেখ করে বলেন, সমবায়ের ক্ষেত্রে উভয় দেশ অভিজ্ঞতা বিনিময় করলে লাভবান হবে। মোঃ তাজুল ইসলাম এ সময় গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে ভারতের সুযোগ রয়েছে উল্লেখ করে বলেন, সুপেয় পানি সরবরাহ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ভারত বাংলাদেশে বিনিয়োগ করতে পারে।

মন্ত্রী এসময় ভারত বাংলাদেশ নিজস্ব মুদ্রায় বাণিজ্যিক লেনদেন বিষয়ে বলেন, এতে উভয় দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও বানিজ্য সহজীকরণ হবে।

ভারতের রাস্ট্রদূত প্রনয় কুমার ভার্মা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারী ক্ষমতায়নের প্রশংসা করেন। তিনি বলেন, নারী ক্ষমতায়নে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।

এইচআ/ 

পল্লী উন্নয়ন প্রণয় কুমার ভার্মা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250