শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিয়েতে নেই গাড়িবহর, আছে পালকি আর গরুর গাড়ি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৪ পূর্বাহ্ন, ২৮শে জুন ২০২৫

#

গরুর গাড়ি ও পালকি নিয়ে ঘোড়ায় চড়ে যুবকের বিয়ে। ছবি: সংগৃহীত

আধুনিকতার রঙিন ঝলকানির ভিড়ে যখন বিয়ের বাহন হিসেবে হেলিকপ্টার বা বিলাসবহুল গাড়িই মুখ্য হয়ে উঠেছে, তখন ঠাকুরগাঁওয়ের এক তরুণ আয়োজন করলেন একেবারে ভিন্ন কিছু। গ্ল্যামারের ছায়া পেরিয়ে ফিরে গেলেন অতীতের সেই দিনগুলোতে—যখন পালকি আর গরুর গাড়ি ছিল বিয়ের অন্যতম অনুষঙ্গ। শুক্রবার (২৭শে জুন) এ বিয়ের আয়োজন হয়।

হরিপুর উপজেলার খাকড়তলা গ্রামের আনিসুজ্জামান শুভর এমন আয়োজনে মিশে আছে আবেগ, স্মৃতি আর শিকড়ের টান। প্রয়াত বাবা শফিকুর রহমানের শেষ ইচ্ছা ছিল—ছেলের বিয়ে হোক পুরোনো দিনের স্টাইলে। সেই ইচ্ছাপূরণে শুভ বেছে নিলেন পালকি আর ঘোড়ার গাড়ি। বরযাত্রায় যোগ দিল ১২টি গরু-মহিষের গাড়ি। বরযাত্রীদের গন্তব্য ছিল যাদুরানীর শাহাবুদ্দিনের মেয়ে রিপার বাড়ি।

এ ব্যতিক্রমী দৃশ্য দেখতে ভিড় জমায় আশপাশের গ্রামের শত শত মানুষ। কেউ কেউ মোবাইল ফোনে বন্দী করেন দৃশ্য, কেউ আবার আবেগভরে বলেন, ‘এই তো আমাদের ছেলেবেলা! এমন বিয়ে তো ৪০ বছর আগে হতো।’

শুভর মা মনোয়ারা বেগম বলেন, ‘স্বামীর শেষ ইচ্ছাই ছিল এমন এক বিয়ের আয়োজন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখেই এমন আয়োজন করেছি।’

বিয়ের দিনে শুধু বাহনেই চমক নয়, ছিল হৃদয়ের উষ্ণতাও। বউভাতের আয়োজনে আমন্ত্রিত হাজারখানেক মানুষ। কেউ নিয়ে আসেননি কোনো উপহার, খাম কিংবা গিফট প্যাকেট। তবু অতিথিদের আপ্যায়নে ছিল না কোনো কমতি।

আনিসুজ্জামান শুভর এ উদ্যোগ যেন একবারে নিছক বিয়ে নয়, বরং বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ফিরে পাওয়ার একটি প্রতীক। প্রযুক্তিনির্ভর যুগেও শিকড়কে আঁকড়ে ধরার এ চেষ্টাই বলে দেয়—বাঙালির সংস্কৃতি এখনো বেঁচে আছে, বুকভরে নিশ্বাস নিতে জানে।


ঠাকুরগাঁও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250