রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের *** টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি *** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ

৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষা ২৬ এপ্রিল

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

আগামী ২৬শে এপ্রিল অনুষ্ঠিত হবে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা।

রোববার (১৮ই ফেব্রুয়ারি) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন এ তথ্য নিশ্চিত করে বলেন, কমিশনে আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ২৬শে এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা পেছানোতে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে দ্রুত সময়ে ফল প্রকাশ ও লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও করা হয়েছে।

আগামী ৯ই মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার দিন নির্ধারিত ছিল। পিএসসি এ বিষয়ে পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন হয়।

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ওআ/

বিসিএস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250