সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

নারীদের প্রতিদিন একটি ডিম খাওয়া উচিত : গবেষণা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৯ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

একটি গবেষণা অনুসারে ডিম খাওয়ার অভ্যাস নারীদের মস্তিষ্কের কার্যকারিতা, বিশেষ করে স্মৃতি বজায় রাখতে সাহায্য করতে পারে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান দিয়েগোর দলটি বলেছে, ডিমে উচ্চ মাত্রার কোলেস্টেরল থাকে, এটি মস্তিষ্কের কার্যকারিতার জন্য উপকারী পুষ্টি সরবরাহ করে। একারণে নারীদের প্রতিদিন একটি ডিম খাওয়া উচিত।

গবেষকরা ৩৩ বছরের বেশি বয়সী ৮৯০ জন প্রাপ্তবয়স্কদের (৩৫৭ পুরুষ; ৫৩৩ নারী) মধ্যে মস্তিষ্কের ফাংশনের পরিবর্তনের ওপর ডিম খাওয়ার প্রভাব পরীক্ষা করেন। নিউট্রিয়েন্টস জার্নালে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, যেসব নারী বেশি ডিম খেয়েছেন তাদের মনে রাখার ক্ষমতা যারা কম ডিম খেয়েছেন বা না খেয়েছেন তাদের চেয়ে ভালো। বিভিন্ন লাইফস্টাইল এবং স্বাস্থ্যগত বিভিন্ন কারণের পরেও এই সুবিধাগুলো দেখা গেছে। ডিমের সুবিধা কোলিনের কারণে পাওয়া যায়, যা মস্তিষ্কের কার্যকারিতা, স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের কোষের মধ্যে যোগাযোগে সহায়তা করতে পারে। ডিমে বি-৬, বি-১২ এবং ফলিক অ্যাসিডের মতো ভিটামিনও রয়েছে, যা মস্তিষ্কের সংকোচন রোধ করতে এবং স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করে।

আরো পড়ুন : পেইন কিলার খাচ্ছেন, কিডনি রক্ষা করবেন যেভাবে

যদিও গবেষণাটি পুরুষদের মধ্যে মস্তিষ্কের কার্যকারিতার ওপর কোনও উল্লেখযোগ্য প্রভাব খুঁজে পায়নি। এটি উভয় লিঙ্গের মধ্যে ডিম খাওয়ার কোনো ক্ষতিকারক প্রভাবও দেখায়নি। গবেষকরা বলেছেন, দুর্বল স্মৃতিশক্তির ক্রমবর্ধমান উদ্বেগ ঠেকাতে অনুসন্ধানটি গুরুত্বপূর্ণ। ডিম নারীদের মস্তিষ্কের স্বাস্থ্যকে সহায়তা করার জন্য একটি সাশ্রয়ী এবং সহজ উপায় হতে পারে। এমনটাই বলেন ডোনা ক্রিটজ-সিলভারস্টেইন, যিনি ইউসি সান দিয়েগোর অধ্যাপক এবং এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন।

পূর্ববর্তী গবেষণায় দেখা গেছে যে, ডিম প্রয়োজনীয় প্রোটিনও সরবরাহ করে যা নারীকে অস্টিওপরোসিস থেকে রক্ষা করতে পারে। ডিম উচ্চ মানের প্রোটিন, ভিটামিন বি১২, ফসফরাস এবং সেলেনিয়াম সমৃদ্ধ।

এস/ আই.কে.জে

নারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250