শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

তীব্র গরম এড়াতে হোটেলে এসি কামরা ভাড়া নিলেন নারী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৬

#

ছবি: এনডিটিভি

ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বেঙ্গালুরুতে তাপমাত্রা যখন ক্রমাগত বাড়ছে, ঠিক তখনই এক নারী গরম থেকে বাঁচতে খুবই সহজ কিন্তু অস্বাভাবিক এক উপায় অবলম্বন করেছেন। তিনি স্থানীয় একটি হোটেলে গিয়ে এসি কামরা ভাড়া করেছেন।

গরম মোকাবিলায় তার এই চেষ্টা অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওর নিচে লোকজনের ব্যাপক আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে—এই উদ্যোগ আসলে দেখিয়ে দিচ্ছে, পর্যাপ্ত শীতলীকরণ ব্যবস্থার অভাবে শহরের অনেক বাসিন্দা কী ধরনের অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছেন।

বেঙ্গালুরুর বাসিন্দা প্রিয়া পাল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি দেখান, কীভাবে তিনি শুধু দিনের বেলায় এয়ার কন্ডিশনের (এসি) সুবিধা নেওয়ার জন্য কাছাকাছি একটি হোটেলে চেক-ইন করেছেন। ভিডিওটিতে দেখা যায়, তিনি ঘরের ভেতরে আরাম করে সময় কাটাচ্ছেন।

ভিডিওতে একটি টেক্সটও দেখানো হয়। সেখানে লেখা ছিল, বেঙ্গালুরুতে তাদের বাড়ির পাশেই এই উদ্দেশ্যে একটি হোটেল বুক করা হয়েছে। এই বার্তাটি আসলে বোঝাচ্ছিল, ঘরের ভেতর গরম সামলানো দিন দিন কতটা কঠিন হয়ে উঠছে। কমেন্ট সেকশনে প্রিয়া তার এই সিদ্ধান্তের পেছনের কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।

প্রিয়া বলেন, শুরুতে তারা ভেবেছিলেন বৃষ্টি হবে, কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি আসেনি। এরপর তারা কুলার বা এয়ার কন্ডিশনার কেনার চেষ্টা করেন, কিন্তু দেখেন সবই আউট অব স্টক। আর যেগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো ডেলিভারি হতে সাত দিন সময় লাগবে। তিনি জানান, তাদের এলাকায় চাহিদা এত বেশি যে কুলিং ডিভাইস ভাড়াও পাওয়া সম্ভব হচ্ছিল না।

শেষ পর্যন্ত তারা অনলাইনে একটি কুলার বুক করেন। তবে সেটি হাতে পেতে সময় লাগবে বলে, এর মধ্যে রোববার দিনটি হোটেলে কাটানোর সিদ্ধান্ত নেন। বাইরে গিয়ে খাওয়ার বদলে তারা হোটেলেই থেকে যান, নেটফ্লিক্সে সিনেমা দেখেন এবং আরাম করেন। তার ভাষায়, সিদ্ধান্তটি বেশ ভালোই ছিল।

প্রিয়া তার ভিডিওর ক্যাপশনে লেখেন, এয়ার কন্ডিশনার ছাড়া আর পারছেন না। এতে তীব্র গরম এবং বিকল্পের অভাবে তার হতাশা স্পষ্টভাবে প্রকাশ পায়। ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হয়। অনেক ব্যবহারকারী তার পরিস্থিতির সঙ্গে নিজেদের অভিজ্ঞতার মিল খুঁজে পান। আবার অনেকে তার এই সমাধানকে মজার বা ব্যতিক্রমী বলে মনে করেন।

এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এসি কেনা বা ভাড়া নেওয়াই অনেক ভালো হতো।’ আরেকজন লেখেন, ‘জীবনে আমারও এত টাকা থাকলে ভালো হতো।’ তৃতীয় একজন বলেন, ‘বিদ্যুৎ চলে গেলে আমিও এমনটা করার কথা ভাবি।’

জে.এস/

তাপমাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250