সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

নাটক ছেড়ে দিলেন ফারিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৪ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পথচলা শুরু অভিনেত্রী ফারিয়া শাহরিনের। এরপর বেশকিছু নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। তবে সবশেষ কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি পান এই অভিনেত্রী।

‘ব্যাচেলর পয়েন্ট’র পর নতুন করে আর কোনো নাটকে সেভাবে দেখা মেলেনি ফারিয়ার।

সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী জানালেন, আপাতত নাটকে কাজ করছেন না তিনি।

রোববার সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে ফারিয়া লেখেন, ‘যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন কাজের জন্য, সরি আমি কারো ফোন ধরতে পারিনি, মেসেজের রিপ্লাইও করতে পারিনি। কারণ, ওই ফোনটাই আমি অনেক দিন ইউজ করিনি। তাই সবার রিপ্লাই একসাথে দিচ্ছি, আপাতত নাটকে কাজ করছি না। কবে করবো এটাও জানিনা। কিন্তু ভালো টিভিসি হলে করবো, ধন্যবাদ।’

এদিকে ব্যক্তিগত জীবনে ২০২১ সালে আংটি বদলের পর ২০২৩ সালে বিয়ে করেন এই অভিনেত্রী। এরপর চলতি বছরে মা হন তিনি। এরপরই সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফারিয়া।

ওআ/কেবি

ফারিয়া শাহরিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250