শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

‘মব জাস্টিস’ পরিস্থিতি হলে এখন থেকে কঠোর হব: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

এখন থেকে যে কোনো ধরনের ‘মব জাস্টিসের’ বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাবে। যিনিই ‌‘মব জাস্টিস’ করেন না কেন, তাকে আইনের আওতায় আনতে রোববার (৯ই মার্চ) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন সচিবালয়ের আইন মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ের সরকারের এই সিদ্ধান্তের কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। 

তিনি বলেন, ‘জনগণকে জানাতে চাই, যেখানেই মব জাস্টিস পরিস্থিতি হবে, সে যে–ই হোন না কেন, যে ধর্মের, লিঙ্গের, বর্ণের, জাতের হোন না কেন, আমরা এখন থেকে কঠোর ভূমিকায় অবতীর্ণ হব।’

সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীও বক্তব্য দেন। 

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত সেই বৈঠকের সিদ্ধান্ত জানাতেই এই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আজ আলোচনা হয়েছে যে আইন অন্ধ, যে–ই অপরাধী হোক না কেন, জাত, ধর্ম, বর্ণ দেখা হবে না, নারী বা পুরুষ দেখা হবে না। যিনিই অপরাধ করেন না কেন, যিনিই ‌মব জাস্টিস করেন না কেন, তিনি ধর্মীয় হোন, নিধার্মিক হোক, ধার্মিক হোন, যে–ই হোন না কেন, তাকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এইচ.এস/


মাহফুজ আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250