শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

প্রধান ঈদ জামাতে অংশ নিতে জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪৪ পূর্বাহ্ন, ২৮শে মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকেই রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের ঢল নামে। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে হাইকোর্ট সংলগ্ন পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নিরাপত্তা তল্লাশি পেরিয়ে দলে দলে মুসল্লিরা জাতীয় ঈদগাহে প্রবেশ করেন। সকাল সাড়ে ৭টায় এখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দেশের প্রধান ঈদ জামাত।

বৃহস্পতিবার (২৮ মে) ভোর থেকেই পল্টন মোড়, মৎস্য ভবন, হাইকোর্ট এলাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্তে মুসল্লিদের দীর্ঘ সারি দেখা যায়। নির্ধারিত গেট দিয়ে ধীরে ধীরে সবাইকে মাঠে প্রবেশ করতে দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখেন। প্রধান ফটকে আর্চওয়ের মাধ্যমে তল্লাশি করে মুসল্লিদের ভেতরে ঢুকতে দেয়া হয়।

ঈদের প্রধান জামাতে অংশ নিতে নানা বয়সি মানুষের ঢল নেমেছে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ একাই এসেছেন জাতীয় ঈদগাহে।

নামাজ পড়তে আসা মুসল্লিরা বলেন, ঈদের প্রধান জামাতে অংশ নিতে ফজরের পরই বাসা থেকে বের হয়েছি। হাজার হাজার মানুষের সঙ্গে একসঙ্গে নামাজ আদায়ের অনুভূতি সত্যিই অন্যরকম। প্রতি বছরই চেষ্টা করি জাতীয় ঈদগাহে আসতে। এখানে এলে ঈদের আনন্দটা আরও বেশি অনুভব হয়।

আরও বলেন, ছোটবেলায় বাবার সঙ্গে ঈদগাহে আসার স্মৃতি এখনো মনে আছে। এখন নিজের ছেলেকে নিয়ে এসে সেই একই অনুভূতি পাচ্ছি। চাই, সেও ছোটবেলা থেকে ঈদের এই বড় জামাত আর মিলনমেলার পরিবেশটা অনুভব করুক।

ধর্মীয় আবহ, নিরাপত্তা ও মিলনমেলার অনন্য পরিবেশে মুখর হয়ে উঠেছে জাতীয় ঈদগাহ ময়দান।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান জামাতে অংশ নেবেন বলে জানা গেছে। এ ছাড়া, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেবেন।

প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রায় ৩৩ হাজার বর্গমিটার আয়তনের এই ঈদগাহে মূল প্যান্ডেলের আয়তন ২৫ হাজার ৪০০ বর্গমিটার। সেখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজন হলে আশপাশের সড়কেও মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন।

ঈদুল আজহা ২০২৬

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

🕒 প্রকাশ: ০৩:০৩ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250