বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’

বোনকে সঙ্গে নিয়ে পানির ব্যবসা শুরু করলেন ভূমি পেডনেকার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৮ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি বলিউডের অনেক অভিনেত্রী ব্যবসার সঙ্গে জড়িত। কেউ করেন প্রসাধনীর ব্যবসা, কারো আছে রেস্তোরাঁ, কেউ জড়িত প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে, কারো আছে ফ্যাশন ব্র্যান্ড। অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি।

এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তার বোন সমীক্ষা পেডনেকার। তাদের প্রতিষ্ঠানের নাম ব্যাকবে। দুই বছর ধরে উদ্যোগটি নিয়ে কাজ করছেন তারা। হিমাচল প্রদেশে নিজেদের ওয়াটার প্লান্ট স্থাপন করেছেন, যেখানে ‘ন্যাচারাল মিনারেল ওয়াটার’ প্যাকেজ করা হয়। খবর বিজনেস টুডের।

তারকাদের ব্র্যান্ড মানেই আকাশছোঁয়া দাম। থাকে মধ্যবিত্তের নাগালের বাইরে। এক্ষেত্রেও উল্টো পথে হেঁটেছেন দুই বোন। ৫০০ মিলিলিটারের দাম ১৫০ রুপি এবং ৭৫০ মিলিলিটার প্যাকেটের দাম রাখা হয়েছে ২০০ রুপি। ভূমি বলেন, ‘প্রিমিয়াম ওয়াটার হলেও আমরা চেয়েছি দাম যেন মানুষের নাগালের মধ্যে থাকে।’

ভূমি পেডনেকার বলেন, ‘হিমাচলে আমরা নিজেদের প্ল্যান্ট তৈরি করেছি। আমাদের প্রতিষ্ঠানের কর্মীদের বেশিরভাগই নারী, এটাই আমাদের ব্র্যান্ডের মূল্যবোধ। আমাদের দৈনিক উৎপাদন ক্ষমতা ৪৫ হাজার বক্স।’

ভূমি আরও জানান, প্যাকেজিং থেকে শুরু করে পানির উৎস ও গুণাগুণ, সব মিলিয়ে তারা একেবারে নতুন পণ্য আনছেন বাজারে। প্যাকেজিংয়ের ক্ষেত্রেও ব্যতিক্রমী চিন্তা করা হয়েছে। ক্ষতিকারক প্লাস্টিক কিংবা কাঁচ ব্যবহার না করে পরিবেশবান্ধব কাগজের প্যাকেট বানানো হয়েছে। গেবল টপ পেপার দিয়ে প্যাকেজিং করা হয়েছে। সাধারণ প্লাস্টিকের ছিপির বদলে ব্যবহার করা হয়েছে বায়ো ক্যাপ। ভারতে শুধু তারাই এ ধরনের প্যাকেজিং ব্যবহার করছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

বিজনেস টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ভূমি বলেন, ‘২০৩০ সালের মধ্যে মিনারেল ওয়াটারের বাজার ৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে। আমাদের লক্ষ্য সেই সব ক্রেতা, যারা নির্ভেজাল পণ্য কিনতে চান। আগামী চার বছরের মধ্যে ব্যাকবে যেন একশ কোটির কোম্পানি হয়ে উঠতে পারে, সেটাই লক্ষ্য। আর ১৫ বছরের মধ্যে আমি চাই, সবার ঘরে ঘরে আমাদের পণ্য পৌঁছে যাক। স্কুল, কর্পোরেট ক্যানটিন, কলেজ, থিয়েটার, এয়ারপোর্ট, হোটেল, রেস্তোরাঁ—সর্বত্র পৌঁছাতে চাই আমরা।’

জে.এস/

ভূমি পেডনেকার বলিউড অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250