রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত *** আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন *** হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী *** ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অরুণাচলের আরও ৩০ চাইনিজ নাম প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

এবার ভারতীয় রাজ্য অরুণাচলের আরও ৩০টি জায়গার চীনা নাম প্রকাশ করেছে বেইজিং। এখন পর্যন্ত ৪বার অরুণাচলের বিভিন্ন এলাকার চীনা নাম প্রকাশ করল সরকার।   

চীনের বেসামরিকবিষয়ক মন্ত্রণালয় গত শনিবার (৩০শে মার্চ) চীনের দক্ষিণ-পশ্চিমের জিজাংয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের দক্ষিণ অংশ জাংনানে (জাংনান ভারতের অরুণাচল রাজ্যের চীনা নাম) প্রমিত ভৌগোলিক নামের চতুর্থ তালিকা প্রকাশ করেছে। চীনের সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী পহেলা মে থেকে এই নতুন নাম কার্যকর হবে। 

আরো পড়ুন: এয়ার ফোর্স ওয়ানে চুরি করেছেন সাংবাদিকরা!

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত অরুণাচল প্রদেশে চীনা নামকরণের বিষয়টি প্রত্যাখ্যান করেছে। দেশটি জোর দিয়ে বলেছে, অরুণাচল রাজ্য ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং চীনের ‘উদ্ভাবিত’ নাম বরাদ্দ করা এই বাস্তবতাকে পরিবর্তন করে না। 

উল্লেখ্য, চীনের বেসামরিকবিষয়ক মন্ত্রণালয় ২০১৭ সালে প্রথমবার অরুণাচলের ৬টি স্থানের চীনা নাম প্রকাশ করে। পরে ২০২১ সালে দ্বিতীয় দফায় ১৫টি স্থানের তালিকা প্রকাশ করে, ২০২৩ সালে তৃতীয় দফায় আরও ১১টি স্থানের নামের তালিকা প্রকাশ করে।

সূত্র: গ্লোবাল টাইমস

এইচআ/ 

চীন অরুণাচল প্রদেশ নতুন নাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250