সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ *** বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক *** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬

বিনা খরচে বাংলাদেশের শতাধিক নারী চাকরির সুযোগ পাচ্ছেন জর্ডানে

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ১২ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিনা অভিবাসন ব্যয়ে পিরোজপুর থেকে শতাধিক নারী জর্ডানে চাকরির সুযোগ পাচ্ছেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে নারীকর্মীদের এই সুযোগ মিলবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১১ই জুন) সন্ধ্যায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের অবহিতকরণ কর্মশালায় এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন : সমাজসেবা অধিদপ্তর এইচএসসি পাসে চাকরি দেবে ২০৯ জনকে

জানা যায়, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) আওতায় পিরোজপুরে জব ফেয়ারের মাধ্যমে সেলাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত বিদেশগমনে ইচ্ছুক নারীকর্মী নির্বাচন উপলক্ষে বোয়েসেলের আয়োজনে আইওএম এর সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ।

কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন: অতিরিক্ত সচিব ড. মল্লিক আনোয়ার হোসেন, বোয়েসেল কোম্পানি সচিব এস এম শফি কামাল, পিরোজপুর জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন আরাফাত রানা, পৌর মেয়র মো. ফায়জুর রশিদ খসরু।

উল্লেখ্য, বিনা ও স্বল্প অভিবাসন ব্যয়ে এ সব নারীকর্মীরা বিদেশ যাওয়ার সুযোগ পাচ্ছেন।

এস/ আই.কে.জে/

চাকরি জর্ডান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250