মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ *** পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ *** ডাকসুতে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ *** মাদ্রাসায় যৌন নির্যাতন: পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ *** হাইকোর্টের রায় স্থগিতের আবেদনে সাড়া পায়নি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ *** যুবদল নেতার ফোন না ধরায় রেলকর্মীকে মারধরের অভিযোগ, দেড় ঘণ্টা টিকিট বিক্রি বন্ধ *** চ্যাপ্টা শরীর, বাদুড়ের মতো পাখনা, কুয়াকাটায় ধরা পড়া বিরল মাছটির নাম কী *** লালমনিরহাটে দুই মন্ত্রীর সামনেই বিএনপির দুই গ্রুপের মারামারি, আহত ৫ *** জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন *** শিল্পে গ্যাস সরবরাহ কাল থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা গত ৫ই আগস্ট ভারতে চলে যাওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নাম থেকে শেখ পরিবার ও আওয়ামী–সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম বাদ দেয়। বাদ দিয়ে নতুন নাম দেওয়ার উদ্যোগ নেয় সরকার। বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রুতিকটু নামও পরিবর্তন করেছে।

এরই ধারাবাহিকতায় এবার খুলনা জেলার সদর উপজেলাধীন বাগমারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এই বিদ্যালয়ের নতুন নাম করা হয়েছে ‘শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়’। গত সোমবার (২১শে জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে।

খুলনা জেলা প্রশাসকের কার্যালয় ও যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের স্মারকের সূত্রের পরিপ্রেক্ষিতে এই নাম পরিবর্তন করা হয়। স্মারকে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর–এর অধীন খুলনা জেলার সদর উপজেলাধীন ‘বাগমারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়’-এর নাম পরিবর্তন করে ‘শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ নামকরণে এ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।

শিক্ষাপ্রতিষ্ঠান নাম বদল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250