বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীর মিরপুর ও মহাখালীতে যাত্রীবাহী ২ বাসে আগুন *** আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন *** যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে *** শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক *** ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব *** শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের *** ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের *** সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে *** শুধু পাঠ্যবইয়ে নয়, খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের  নেতা–কর্মীরা। আজ মঙ্গলবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। এস এম জিলানীর বাড়ি টুঙ্গিপাড়া থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে।

প্রত্যক্ষদর্শী ও বিএনপির একাধিক সূত্র বলছে, প্রথমে টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়া হয়। এরপর সংসদ সদস্যের (এমপি) বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা।

এমপির বাড়িতে আগুন দেওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, এস এম জিলানীর বাড়ির বিভিন্ন অংশে আগুন জ্বলছে। বাড়ির ভেতরে লাঠিসোঁটা হাতে একদল যুবক ভাঙচুর চালাচ্ছেন। কেউ কেউ ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। একজনকে বলতে শোনা যায়, ‘জিলানীর বাড়ি শেষ’।

এস এম জিলানীর সঙ্গে কথা বলতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেছে সুখবর ডটকম। তবে তার সঙ্গে কথা বলা যায়নি।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান রাত ১০টার পর গণমাধ্যমে বলেন, ‘বিভিন্ন মাধ্যমে শুনেছি সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে।’

এস এম জিলানীর পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার সময় তার নিকট আত্মীয়ের ৩০ থেকে ৪০টি বাড়িতেও ভাঙচুর ও আগুন দেওয়া হয় বলে জানা গেছে। আজ মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে এস এম জিলানীর পৈতৃক বাড়ির দিকে যান। পরিস্থিতি খারাপ হতে পারে বুঝতে পেরে বাড়ির লোকজন ও তার আত্মীয়রা বাড়ি ছেড়ে চলে যান। পরে মিছিলকারীরা জিলানীর বংশের ৩০ থেকে ৪০টি বাড়িতে ভাঙচুর চালান ও অগ্নিসংযোগ করেন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি চলে যাওয়ার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসে একাধিকবার খবর দেন। তবে আন্দোলন চলার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা স্টেশন থেকে বের হতে পারেননি। পরে এস এম জিলানীর বাড়ির লোকজন ও কয়েকজন গ্রামবাসী আশপাশের জলাশয় থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন।

এমপি এস এম জিলানীর বাড়ির লোকজন আগুন নেভানোর কাজে ব্যস্ত থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। রাত ১০টার দিকে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইস্কান্দার শেখ মুঠোফোনে সুখবর ডটকমকে বলেন, ‘টুঙ্গিপাড়া থানা ও গোপালগঞ্জ-৩ আসনের এমপি এসএম জিলানীর পাটগাতীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে খবর পেয়েছি। কিন্তু আন্দোলনের কারণে আমরা স্টেশন থেকে বের হতে পারছিলাম না। এখন স্থানীয় কিছু লোক সেখানে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি নতুন আসায় কোথায় যাচ্ছি সেটা নির্দিষ্ট করে বলতে পারছি না।’

এর আগে, নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে আটকের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানা ঘেরাও, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে থানায় হামলা-ভাঙচুরের পাশাপাশি পুলিশের মেসেও আগুন দেওয়া হয় বলে জানা গেছে।

গোপালগঞ্জে সহিংসতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250