বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প *** ক্ষুধার্ত পরিচারিকার কামড়ে ধরা পড়েছিল দুর্ধর্ষ হিরা চোরেরা *** জেলেনস্কির বিমানের খুব কাছে দিয়ে উড়ে গেল রহস্যময় ড্রোন *** বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল *** রুমিনের বক্তব্য ঘিরে সংসদে ব্যাপক হট্টগোল, গালাগালের অভিযোগ *** ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই *** বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন *** পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ *** নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী *** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

পুলিশ পরিচয়ে যাত্রীবেশে প্রতারক, ‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করে ভ্যান নিয়ে চম্পট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২০ পূর্বাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে এক বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো উপার্জনের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যান হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন এক বৃদ্ধ দম্পতি। তথাকথিত ‘শয়তানের নিশ্বাস’ বা অজ্ঞান পার্টির সদস্যদের ব্যবহার করা কোনো রাসায়নিকের মাধ্যমে মো. আব্দুল্লাহ বিশ্বাস (৬৬) নামের ওই বৃদ্ধকে অচেতন করে ভ্যানটি ছিনিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ভুক্তভোগী আব্দুল্লাহ বিশ্বাস ও তার স্ত্রী মনোয়ারা খাতুন (৫৯) কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ যদুবয়রা গ্রামের বাসিন্দা। তাদের চার ছেলে দিনমজুরের কাজ করেন এবং আলাদা থাকেন। ফলে এক নাতি ও এক নাতনিসহ চার সদস্যের সংসারের খরচ চলত আব্দুল্লাহর ভ্যান চালানোর আয়েই।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে যদুবয়রার এনায়েতপুর বাজার থেকে পুলিশ পরিচয়ে এক ব্যক্তি আব্দুল্লাহর ভ্যানে ওঠেন। ভ্যানটি লালনবাজার এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি নেমে রাস্তার পাশে আরেকজনের সঙ্গে কথা বলতে থাকেন।

আব্দুল্লাহ বিশ্বাস বলেন, ‘হঠাৎ কী হলো বুঝতে পারলাম না। প্রচণ্ড মাথা ঘুরে নিচে বসে পড়লাম। প্রায় আধা ঘণ্টা পর জ্ঞান ফিরলে দেখি আশপাশের লোকজন আমার মাথায় পানি ঢালছে। কিন্তু ততক্ষণে আমার ভ্যানটি নিয়ে চম্পট দিয়েছে চক্রটি।’

তিনি বলেন, ‘দিনে ৩০০ থেকে ৪০০ টাকা আয় হতো। তা দিয়েই ঋণের কিস্তি এবং চারজনের মুখে খাবার জুটত। ভ্যানটি ছিনিয়ে নেওয়ার পর থেকে আমাদের ঘরে চুলা জ্বলা বন্ধ হওয়ার উপক্রম।’

কান্নাজড়িত কণ্ঠে স্ত্রী মনোয়ারা খাতুন বলেন, ‘ভ্যানের ওপর নির্ভর করেই আমাদের পেট চলত। বছর পার না হতেই আবার ভ্যান চুরি হলো। এক ভ্যান আমরা গরিব মানুষ কয়বার কিনব? আমাদের তো আর ঘুরে দাঁড়ানোর কোনো সামর্থ্য নেই।’

জানা গেছে, প্রায় এক বছর আগে নিজ বাড়ি থেকেই আব্দুল্লাহর প্রথম ভ্যানটি চুরি হয়। পরে বিভিন্ন এনজিও থেকে প্রায় ৬০ হাজার টাকা ঋণ নিয়ে নতুন ভ্যানটি কিনেছিলেন তিনি। সেই ঋণের কিস্তি এখনো শেষ হয়নি। এর মধ্যেই দ্বিতীয়বার ভ্যান হারিয়ে সর্বস্বান্ত হলেন তিনি।

প্রতিবেশী আলম মণ্ডল বলেন, ‘আব্দুল্লাহ চাচা অত্যন্ত নিরীহ ও পরিশ্রমী একজন মানুষ। ভ্যানটি হারিয়ে পরিবারটি এখন চরম খাদ্যসংকটে পড়েছে। তাদের জন্য যদি একটি ভ্যানের ব্যবস্থা করা যেত, তবে হয়তো পরিবারটি বেঁচে যেত।’

এ ঘটনায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুল্লাহ বিশ্বাস।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শয়তানের নিশ্বাসের খপ্পরে পড়ে বা প্রতারক চক্রের কোনো রাসায়নিক ব্যবহারে বৃদ্ধের ভ্যানটি ছিনিয়ে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।’

এদিকে অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার। তিনি বলেন, ‘ভুক্তভোগী পরিবার লিখিত আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমতো সহযোগিতা করা হবে।’

কুষ্টিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যৌন নিপীড়ন, গোপনে ভিডিও ধারণ, অশালীন ভঙ্গিসহ অভিনেতার বিরুদ্ধে নানা অভিযোগ

🕒 প্রকাশ: ১১:৪০ পূর্বাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

পুলিশ পরিচয়ে যাত্রীবেশে প্রতারক, ‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করে ভ্যান নিয়ে চম্পট

🕒 প্রকাশ: ১১:২০ পূর্বাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ক্ষুধার্ত পরিচারিকার কামড়ে ধরা পড়েছিল দুর্ধর্ষ হিরা চোরেরা

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

জেলেনস্কির বিমানের খুব কাছে দিয়ে উড়ে গেল রহস্যময় ড্রোন

🕒 প্রকাশ: ১০:৫০ পূর্বাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250