মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

বঙ্গবন্ধুর জন্ম‌দিনে তিন শতা‌ধিক গ‌রি‌ব শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও তিন শতা‌ধিক গ‌রি‌ব শিশু‌ রোগীকে বিনামূল্যে চি‌কিৎসাসেবা দিয়েছে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল। সেবা নি‌তে আসা রোগী‌দের বিশেষজ্ঞ চি‌কিৎসকরা বি‌ভিন্ন রোগ নির্ণয়ের মাধ‌্যমে পরীক্ষা-নিরীক্ষা ও চি‌কিৎসা পরামর্শ দেন।

রোববার (১৭ই মার্চ) রাজধানীর কল‌্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে এই সেবা দেওয়া হয়। পাশাপা‌শি এ সময় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা অনু‌ষ্ঠিত হয়। সভায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শিশুদের নিয়ে শিশু স্বাস্থ‌্য বিষয়ক প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন : বঙ্গবন্ধুর জন্মদিনে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পেলেন ৩৩৫২ জন

এতে সভাপতিত্ব করেন মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. খয়বর আলী। প্রধান অতিথি ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মহিবুল আজিজ।

এস/ আই. কে. জে/ 


চিকিৎসা গ‌রি‌ব শিশু ইবনে সিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250