শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল

মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী রোববার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যের দেশ আমিরাত-সৌদি আরবসহ অধিকাংশ মুসলিম দেশে আগামীকাল রোববার (১৫ই সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপিত হবে।

প্রতি বছরের মতো এবারও দিনটি উপলক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ পুণ্যলাভের আশায় আজ শনিবার (১৪ই সেপ্টেম্বর) সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন।

আবার অনেক আশেকে রাসূল আজ সেহেরি খেয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষ্যে রোজাও রাখবেন।

আরবি ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্মগ্রহণ করেন। তার জন্মদিনকে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিসেবে পালন করে থাকেন।

ওআ/কেবি

পবিত্র ঈদে মিলাদুন্নবী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250