মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

জুলাইয়ে ২৯৬টি ভুয়া তথ্য শনাক্ত, ২২০টিই রাজনৈতিক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৯শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

চলতি বছরের জুলাই মাসে মোট ২৯৬টি ভুয়া তথ্য শনাক্ত করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। প্রতিষ্ঠানটি বলছে, বিষয়ভিত্তিক ভুয়া তথ্যের ঘটনার মধ্যে ২২০টি ছিল রাজনীতিবিষয়ক। বৃহস্পতিবার (২৮শে আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে দেশে রাজনৈতিক বিষয়ে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বহুগুণে বেড়েছে, এটি ভবিষ্যৎ গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

সিজিএসের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জুলাই মাসে মোট ২৯৬টি ভুয়া তথ্যের মধ্যে ২২০টি ছিল রাজনীতিবিষয়ক। এ ছাড়া জুলাইয়ে শনাক্ত করা অন্যান্য ভুয়া তথ্যের মধ্যে অনলাইন হোক্স ছিল ২৮টি, বিনোদনসংক্রান্ত বিভ্রান্তিমূলক তথ্য ২১টি, ধর্মবিষয়ক ১৩টি, অর্থনীতিবিষয়ক ছয়টি, কূটনৈতিক বিষয়ে পাঁচটি ও পরিবেশসংক্রান্ত তিনটি ভুয়া তথ্য ছিল।

এর আগে জুন মাসে মোট ৩২৪টি যাচাই করা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করেছিল সিজিএস। তবে ওই মাসেও অধিকাংশ ভুয়া তথ্য ছিল রাজনীতিবিষয়ক—২৫৩টি। তুলনামূলক বিবেচনায় জুন মাসের চেয়ে জুলাইয়ে ভুয়া তথ্য কম ছড়িয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিটি মিথ্যা তথ্যের ভুক্তভোগীদেরও শনাক্ত করা হয়েছে জানিয়ে সিজিএসের প্রতিবেদনে বলা হয়, সে অনুযায়ী জুলাই মাসে ৬৬টি ভুয়া তথ্যের মূল ভুক্তভোগী বা টার্গেট ছিল দেশীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্বরা। দ্বিতীয় স্থানে রয়েছে রাজনৈতিক দল (৬৫টি)।

এ ছাড়া ভুয়া তথ্যের লক্ষ্য ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৪১টি, সেলিব্রিটি ২৩, ধর্ম ১২, সরকারি প্রতিষ্ঠান ১৩, অন্তর্বর্তী সরকার ১০, বেসরকারি প্রতিষ্ঠান তিন ও ধর্মীয় ব্যক্তি দুটি।

প্রতিবেদনে বলা হয়, ভুয়া তথ্য ছড়ানোর প্রধান মাধ্যম হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহৃত হচ্ছে। ২৯৬টি ঘটনার মধ্যে ২৮৯টি ঘটেছে ফেসবুক, ইউটিউব, টিকটক, থ্রেডস ও এক্সের (টুইটার) মতো প্ল্যাটফর্ম থেকে। অন্য সাতটি ভুয়া তথ্য অনলাইন নিউজপোর্টালে ছড়ানো হয়েছে।

সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেন, গবেষণা প্রতিষ্ঠান হিসেবে সিজিএস আগে থেকেই ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করে আসছে এবং সামনের দিনগুলোতেও কাজ করবে। তবে এ বিষয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ ও আলাদাভাবে কাজ করতে হবে।

জে.এস/

জিল্লুর রহমান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250