সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি

নায়ক রুবেলের মৃত্যুর গুজব

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন ফেক আইডি থেকে চিত্রনায়ক রুবেলের মৃত্যুর গুজব ছাড়ানো হচ্ছে। এ নিয়ে একাধিকবার রুবেল ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এবার রুবেলের বড় ভাই চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক সোহেল রানা গুজবকারীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন।

ফেসবুকে বিভিন্ন ফেক আইডি থেকে চিত্রনায়ক রুবেলের মৃত্যুর গুজব ছাড়ানোর বিষয়টি নজরে আসার পর এক ফেসবুক পোস্টে অভিনয়শিল্পী বড় ভাই সোহেল রানা লিখেছেন, ‘সংযত হও। রুবেলের মিথ্যা মৃত্যুসংবাদ প্রচার করলে এবার কঠিন ব্যবস্থা নেওয়া হবে।’

এ ছাড়া দুই ভাইয়ের একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে সোহেল রানা লিখেছেন, ‘আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় রুবেল সম্পূর্ণ সুস্থ আছে। মিথ্যা প্রচারে নাকি আইনি ব্যবস্থা নেওয়া যায়, যদি এমন ধরনের বাজে কথা প্রচার আবার কেউ করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চিত্রনায়ক রুবেলকে দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যাচ্ছে না। সর্বশেষ তাকে রায়হান রাফির ‘ব্ল্যাক মানি’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে দেখা গেছে। বড় ভাই সোহেল রানাও অনেক দিন ধরে অভিনয়ে নেই। 

এদিকে সম্প্রতি অভিনয় থেকে অবসরের ঘোষণা দেন সোহেল রানা। এমনকি রাজনৈতিক কোনো কর্মকাণ্ডেও তাকে আর দেখা যাবে না বলে তিন জানিয়েছেন। তিনি প্রযোজক হিসেবে প্রতিষ্ঠা করেন পারভেজ ফিল্মস। আর এ প্রতিষ্ঠান থেকেই দেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ নির্মাণ করেন তিনি।

আরএইচ/

সোহেল রানা গুজব নায়ক রুবেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250