সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

অন্য রোগ ভেবে হাসপাতালে ভর্তি, জন্ম দিলেন সন্তান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৫

#

প্রতীকী ছবি

এক সকালে ঘুম থেকে উঠে পেটের ডান দিকে ব্যথা অনুভব করতে শুরু করেন মেগান ইশারউড। ব্যথা ক্রমেই তীব্র হতে থাকে, সঙ্গে বমি। বমির সঙ্গে রক্ত বের হলে বেশ ঘাবড়ে যান যুক্তরাজ্যের এই নারী। গায়ে জ্বরও আছে। আর দেরি না করে ফোনে অ্যাম্বুলেন্স ডাকেন।

জরুরি চিকিৎসাকর্মীরা এসে ব্যথার স্থান আর অন্যান্য উপসর্গ দেখে ধারণা করেন, মেগানের ব্যথার কারণ হয়তো অ্যাপেন্ডিসাইটিস। দিনটি ছিল ৯ই সেপ্টেম্বর। অ্যাম্বুলেন্সে করে মেগানকে নিয়ে যাওয়া হয় কাছের একটি হাসপাতালে। খবর নিউইয়র্ক পোস্টের।

সেখানে পরবর্তী পরীক্ষার জন্য মেগানকে প্রস্তুত করা হচ্ছিল, চিকিৎসক আসার আগেই তার বিছানা রক্তে ভেসে যায়। সেদিনের কথা মনে করে মেগান বলেন, ‘১৫ জন চিকিৎসক আমাকে ঘিরে ধরেছিলেন, কেন এমনটা হচ্ছে, তারা সেটা বোঝার চেষ্টা করছিলেন।’

মেগান আরও বলেন, ‘চিকিৎসকেরা সিটি স্ক্যান ও আল্ট্রাসনোগ্রাম করার সিদ্ধান্ত নেন। তারা এটা নিশ্চিত হতে চাইছিলেন, আমি অন্তঃসত্ত্বা কি না। কিন্তু এসব করার আগেই আমার সন্তানের শরীরের একটি অংশ বের হয়ে আসে। তারা দ্রুত আমাকে অন্য একটি হাসপাতালে পাঠিয়ে দেন।’

ওই হাসপাতাল পর্যন্ত পৌঁছানোর আগেই পথে অ্যাম্বুলেন্সে মেগানের সন্তানের জন্ম হয়। শিশুটি সময়ের আগেই জন্ম নিয়েছিল। ছেলে এখন ভালো আছে জানিয়ে এই মা বলেন, ‘সে আমার জীবনে এক বিস্ময়।’

জে.এস/

সন্তান জন্মদান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250