বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

নির্বাচনের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে সময় দেবে বিএনপি : ফখরুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৩ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল নির্বাচন নিয়ে কোনো কথা বলেনি। তবে, নির্বাচনের যথাযথ পরিবেশ সৃষ্টি ও নির্বাচন অনুষ্ঠানের জন্য বিএনপি সরকারকে সময় দেবে বলে জানান তিনি।

সোমবার (১২ই আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুলের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্যরা এ বৈঠকে অংশ নেন।

দেশের সার্বিক পরিস্থিতি ও করণীয় নিয়ে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে চান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর অংশ হিসেবে প্রথমে বিএনপির সঙ্গে বৈঠক করলেন তিনি।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘এ সরকার অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে। কিন্তু কোনো হত্যাকারীর সঙ্গে নয়। যারা ছাত্রদের হত্যা করেছে, শিশুদের হত্যা করেছে, রাজনৈতিক নেতাদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে জনগণ আছে।’ তিনি স্পষ্ট করেই বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে যেন সরকার কোনো আলোচনায় না বসে।

বৈঠকের আলোচনার বিষয় জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আমরা দেশের বর্তমান পরিস্থিতিতে কী কী করা যায়, সে বিষয়ে আমাদের মতামত দিয়েছি। তাদের চিন্তাও আমাদের জানিয়েছেন। আমরা মনে করি, এই সরকারকে সহায়তা করা দেশের প্রতিটি দেশ প্রেমিক মানুষের কর্তব্য।’

নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন নিয়ে আমরা কোনো কথা বলিনি। আমরা আগেও বলেছি, নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে একটা নির্দিষ্ট সময় লাগবে। সেই সময়টা আমরা অবশ্যই তাদের দিয়েছি। আমরা তাদের সব বিষয়গুলোকে সমর্থন দিয়েছি।’

বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও সালাহউদ্দিন আহমেদ।

ওআ/কেবি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250