সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

আমাদের শেষ দেখাও হলো না : পরীমণি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পরিচালক শাহ আলম মণ্ডলের পরিচালনায় ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পরীমণি। এই সিনেমায় নায়িকার বিপরীতে ছিলেন জায়েদ খান।

বেশ কিছুদিন আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এই পরিচালক। এরপর দ্রুত মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলশানের একটি বেসরকারি হাসপাতালে শনিবার (২৩শে নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মারা যান তিনি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণি পরিচালকের সঙ্গে একটি ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখান এক আবেগঘন ক্যাপশন লিখেছেন।

পোস্ট করে অভিনেত্রী বলেন, ‘ওস্তাদ আপনিও চলে গেলেন। আজকের দিনেই আমার নানা চলে গেলো। আপনিও মাফ করে দিয়েন, ওস্তাদ আমাদের শেষ দেখা হলোই না।’

আরও পড়ুন: নজরকাড়া লুকে বিদ্যা সিনহা মিম!

সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে ২০১১ সালে চলচ্চিত্রে পা রাখেন শাহ আলম মণ্ডল। প্রথম কাজ করেছেন ‘সত্যের জয়’ ছবিতে। এরপর সহকারী হিসেবে কাজ করেন বদিউল আলম এবং এফআই মানিকের সঙ্গেও। পরিচালকের অন্য ছবিগুলো হচ্ছে- ‘আপন মানুষ’, ‘ডনগিরি’ এবং ‘লকডাউন লাভ স্টোরি’ (২০২২)।

এসি/ আই.কে.জে/

পরীমণি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250