সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

অনলাইনে অর্ডার, বক্স খুলতেই বেরিয়ে এলো বিষধর সাপ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

তথ্যপ্রযুক্তির যুগে এখন ঘরে বসে অর্ডার করেই পেয়ে যান নিত্য প্রয়োজনীয় পণ্য।  অনেক সময় এক পণ্য অর্ডার দিলে আরেক পণ্য চলে আসলে বিড়ম্বনাতেও পড়তে হয়। তবে যদি বক্স খুলে প্রয়োজনীয় পণ্যের পরিবর্তে বিষধর সাপ বের হতে দেখেন, তাহলে তা শুধু বিড়ম্বনাই থাকে না। এটি হয়ে যায় জীবনের জন্য শঙ্কারও। এমনই একটি ঘটনার মুখোমুখি হয়েছেন ভারতের কর্ণাটকের এক নারী।

In a shocking incident, a family on Sarjapur Road received a live Spectacled Cobra with their Amazon order for an Xbox controller.

 ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই নারী কর্ণাটকের সারজাপুর রোডের বাসিন্দা। তিনি ইকমার্স সাইট অ্যামাজনে একটি এক্সবক্স কন্ট্রোলার অর্ডার দিয়েছিলেন। তবে তার বাড়িতে অ্যামাজন থেকে যে বক্সটি আসে তা খুলে সাপ দেখতে পান ওই নারী। তবে সাপটি প্যাকেটে ভালোভাবে টেপ দিয়ে প্যাঁচানো থাকায় তার কোনো ক্ষতি হয়নি।   

এ ঘটনার ভিডিও ভুক্তভোগী নারী তার এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন।  ধারণা করা হচ্ছে, সাপটি একটি স্পেকট্যাক্লড কোবরা।  এটি অত্যন্ত বিষাক্ত সাপের প্রজাতি।

ওই নারী সাপটিকে শেষ পর্যন্ত নিরাপদ স্থানে নিয়ে ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এক্স হ্যান্ডলে অ্যামাজনের পক্ষ থেকে বলা হয়, ‘আপনার যে অসুবিধা হয়েছে তার জন্য আমরা দুঃখিত। আমরা বিষয়টি চেক করতে চাই। আপনি বিস্তারিত জানান। আমাদের টিম দ্রুত আপনার সঙ্গে যোগাযোগ করবে।’ 

এ ঘটনার প্রতিক্রিয়া এক্সে এক ব্যবহারকারী লেখেন, ‘অ্যামাজন এখন কোবরাও ডেলিভারি করছে!’

আরেক ব্যবহারকারী লেখেন, ‘আজকাল অনলাইন ডেলিভারিতে আমার আস্থা হারাচ্ছি।’

সূত্র : এনডিটিভি

এস/ আই.কে.জে

বিষধর সাপ অনলাইনে অর্ডার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250