শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

শ্রীলঙ্কার বিপক্ষে ২৪৮ রানে অলআউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৫

#

ফার্নান্দোর বলে তানজিদ আউট: এএফপি

শ্রীলঙ্কার কলম্বোয় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ–শ্রীলঙ্কা। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শনিবার (৫ই জুলাই) দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আগে ব্যাট বেছে নিয়েছেন। 

ঘুরে দাঁড়ানোর আশায় ইনিংসের প্রথম থেকেই ভালো শুরু করেছেন মিরাজরা। খেলা শুরু হয়েছে বাংলদেশ সময় দুপুর ৩টায়। পারভেজ হাসানের ফিফটিসহ সব উইকেট হারিয়ে ২৪৮ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

বাংলাদেশের ইনিংসটা শুরু হয়েছিল চাপের মধ্যেই। ওপেনার তানজিদ হাসানের উইকেট হারানোর পর নাজমুল–পারভেজের ৬৩ রানের জুটিতে তা অনেকটা সামলে নেয় বাংলাদেশ। কিন্তু নাজমুল আউট হওয়ার পর নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। হাফ সেঞ্চুরি পাওয়া পারভেজও ৬৭ রানে আউট হন।

এরপর মিরাজ, শামীম–জাকেরকে নিয়ে দলকে এগিয়ে নেন হৃদয়। কোনো জুটিই খুব বড় হয়নি। তবে একপ্রান্তে দাঁড়িয়ে থেকে হৃদয় হাফ সেঞ্চুরি তুলে নেন। কিন্তু ফিরতে হয় তানজিমের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে ফিরে যান। ফলে বাংলাদেশের আড়াই শ পার করার সম্ভাবনাও তখন শেষ হয়ে যায় অনেকটাই, ২৪৮ করে অলআউট হয় মিরাজরা।

বাংলাদেশ দল আজ দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। একাদশে জায়গা পেয়েছেন শামিম হোসেন ও হাসান মাহমুদ, আর বাদ লিটন দাস ও তাসকিন আহমেদ। এর মধ্যে তাসকিনের বাদ পড়ার কারণ চোট।

প্রথম ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে তারা ‘উইনিং কম্বিনেশন’ ভেঙেছে। দুনিথ ভেল্লালাগে ও দুশমন্থ চামিরাকে একাদশে ফেরানো হয়েছে। তাদের জায়গা দিতে বাদ দেওয়া হয়েছে মিলান রত্নায়েকে ও ঈশান মালিঙ্গাকে।

বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, শামীম হোসেন, তানজিম হাসান, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

শ্রীলঙ্কা একাদশ:

শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা, আসিথা ফার্নান্দো।

টিএ/

ক্রিকেট বাংলদেশ বাংলাদেশ–শ্রীলঙ্কা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250