বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নীতা আম্বানির পপকর্ন হ্যান্ডব্যাগ, দাম শুনলে অবাক হবেন!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সম্প্রতি ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি মুম্বাইয়ে ‘টিরা বিউটি’ ইভেন্টে যে ব্যাগটি নিয়ে এসেছিলেন তা নিয়ে সোস্যাল মিডিয়ায় চলছে তোলপাড়। ব্যাগটির নাম পপকর্ন ব্যাগ। এই ব্যাগটি অদ্ভুত লুকের জন্য সহজেই নজর কেড়েছে সকলের। তবে বাদ যায়নি ইশা আম্বানির গ্লিটার ব্যাগও। মা-মেয়ে দু’জনেই ভিন্ন ডিজাইনের দুটি হ্যান্ডব্যাগ নিয়ে হাজির হয়েছিলেন অনুষ্ঠানে। 

নীতা আম্বানির হাতে যে পপকর্ন ব্যাগ দেখা যাচ্ছে সেটা পপকর্ন বাকেটের আদলে তৈরি। সাদা কালো বাজেটের উপর গোলাপি রং দিয়ে লেখা পপ কোকো। উপরে পপকর্নের বদলে দেখা যাচ্ছে মুক্তা। এই ব্যাগটির দাম ২৪ লাখ টাকা। 

আরো পড়ুন : আবারও প্রেমে পড়েছেন পরীমণি!

হ্যাঁ, একেবারেই ঠিক পড়েছেন। এই ব্যাগটি আদতে শ্যানেলের। তাদের লোগোও রয়েছে ব্যাগের পিছনে।

অন্যদিকে ইশা আম্বানি এদিন যে ব্যাগটি হাতে নিয়ে হাজির হয়েছিলেন সেটি আরমানির ব্যাগ। এটির নাম জাস্ট ফর ইউ বো সিলভার ব্যাগ। এই ব্যাগটির দাম ৫৯৯৫ ডলার। অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় ৫ লাখ ৬ হাজার টাকা।

এদিন টিরা বিউটির অনুষ্ঠানে নীতা আম্বানি পরেছিলেন কালো প্যান্ট এবং সাদা শার্ট। উপরে ছিল সাদা কালো চেক ব্লেজার। অন্যদিকে ইশা আম্বানি পরেছিলেন শার্ট, ব্লেজার এবং প্যান্ট। 

এস/ আই.কে.জে/

নীতা আম্বানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250