মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

‘ভি’ সাইন দেখিয়ে ছবি তুলছেন, সতর্ক হোন আজই

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৮ পূর্বাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ছবি তোলার সময় নানান ভঙ্গিমা করে থাকেন। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আঙুল দিয়ে ভি সাইন করা। তবে এই সাইন দেখিয়ে ছবি তুলছেন তারপর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন। এতে বিপদে পড়ার শঙ্কাও আছে। সম্প্রতি ভারতে এমনই কিছু ঘটনা ঘটেছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি থেকে আঙুলের ছাপ বের করে প্রতারণা করছে সাইবার অপরাধীরা। আঙুলের ছাপ ব্যবহার করে এনেবলড পেমেন্ট সিস্টেমের (এইপিএস) মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিচ্ছে তারা।

আঙুলের ছাপ জালিয়াতি করে টাকা হাতানোর ঘটনা নতুন নয়। বিশেষ করে বায়োমেট্রিক ব্যবহার করে টাকা হাতিয়ে নেওয়ার বেশ কয়েকটি ঘটনা গত কয়েক মাসে দেশেটির বিভিন্ন প্রান্তে। নতুন করে বিপদ বাড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি থেকেও ফিঙ্গার প্রিন্ট চুরির ঘটনা।

সাইবার বিশেষজ্ঞরা বলছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যে কোনো ছবি থেকে এই ফিঙ্গার প্রিন্ট ক্লোন করে ফেলা সম্ভব, এমনটা নয়। কিন্তু যেসব ক্ষেত্রে গ্রাহকরা ভিকট্রি সাইন দেখাচ্ছেন অথবা এমন কোনো ছবি পোস্ট করছেন যেখানে তার আঙুলের ছবি অত্যন্ত স্পষ্ট এবং সেই ছবি থেকে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তির ফিঙ্গার প্রিন্ট ক্লোন করে ফেলা সম্ভব।

আরো পড়ুন : যে কারণে চীনে নিষিদ্ধ হতে পারে আইফোন ১৭ সিরিজ

এজন্যই তাদের পরামর্শ, আপনার ফিঙ্গার প্রিন্ট যাতে কোনোভাবেই ক্লোন না করা যায়, সেজন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার ও সেখানে ছবি পোস্ট করার আগে সতর্ক হতে হবে। যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সুরক্ষা বাড়ানোর জন্য টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা প্রয়োজন।

পাশাপাশি আপনি যে সব ছবি পোস্ট করছেন, তা যাতে যে কেউ ডাউনলোড করতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে। তার জন্য আপনাকে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সেটিংস অপশনে গিয়ে নির্দিষ্ট কিছু বদল করতে হবে। কোনো আনঅথরাইজড অ্যাপ বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বায়োমেট্রিক ডাটা না দেওয়াই ভালো।

আপনার স্মার্ট গ্যাজেটের অপারেটিং সিস্টেম ও বিভিন্ন সফটওয়্যার নির্দিষ্ট সময় অন্তর আপডেট করুন। আর অবশ্যই লাইসেন্সড অ্যান্টি-ভাইরাস ও অ্যান্টি-ম্যালওয়্যার রাখুন আপনার গ্যাজেটে। আপনার ফোনে আসা সব মেসেজ এবং ই-মেইল ভালোভাবে পড়ে দেখুন। অনেকসময় ফোন আমাদের সতর্ক করলেও ভালোভাবে না দেখার কারণে তা নজর এড়িয়ে যায়।

সূত্র: এই সময়

এস/ আই.কে.জে/     


‘ভি’ সাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250