মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অস্থির মেক্সিকো থেকে একজন কর্মীকে ফেরাতে সব ফ্লাইটে টিকিট কিনল এক কোম্পানি *** প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা কে কোন দায়িত্ব পেলেন *** শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬-এর উপনির্বাচন হতে পারে ৯ই এপ্রিল *** কোটা নয়, মেধা বিবেচনায় আমার বাংলা একাডেমি পুরস্কার: ইসরাইল খান *** কেন এত ঘনিষ্ঠ ইসরায়েল–ভারত, আসন্ন সফর থেকে কী ফায়দা চান মোদি *** ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** নির্ভার ইংল্যান্ডের সামনে চাপে পাকিস্তান *** ফিলিস্তিন ইস্যু পেছনে ফেলে যেভাবে গড়ে ওঠে ভারত-ইসরায়েল সখ্য *** বাংলাদেশ ও মিয়ানমার নির্বাচন-উত্তর নতুন পরিস্থিতিতে রাখাইনের ভবিষ্যৎ কি? *** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা

সাবেক স্বামীর বিরুদ্ধে নির্যাতনের মামলা করলেন পাক মডেল ইকরা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১১ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

সাবেক স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শারীরিক এবং মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন পাকিস্তানি মডেল ইকরা নাসির সিদ্দিকী। তিনি দীর্ঘদিন নীরব থাকার পর দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৬ ধারায় মামলা করেন।

তার অভিযোগ, গত ১১ই ফেব্রুয়ারি তাকে শারীরিকভাবে আক্রমণ করা হয় এবং সাবেক স্বামী ছুরি দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছেন। এ ঘটনার পর তিনি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন।

ডেইলি পাকিস্তান সূত্রে জানা গেছে, গত ১১ই ফেব্রুয়ারি ইকরা তার সাবেক স্বামী আবদুল্লাহ শাকিল এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে লাহোরের ডিফেন্স ‘সি’ থানায় একটি এফআইআর করেছেন। এতে অভিযোগ করা হয়, তার সাবেক স্বামী তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে তার শরীরে আঘাতের চিহ্ন এবং এফআইআরের কপি শেয়ার করে বিচার দাবি করেছেন।

সামাজিক মাধ্যমে নিজের ক্ষত ও মামলার কপি শেয়ার করে পাক মডেল ইকরা লিখেছেন— দীর্ঘদিন চুপ থাকার পর উপলব্ধি করেছেন, নীরবতা ভুক্তভোগীকে রক্ষা করে না; বরং অত্যাচারীকে শক্তিশালী করে। তাই তিনি শুধু নিজের জন্য নয়, অন্য নারীদেরও সাহস জোগানোর উদ্দেশেও মুখ খুলেছেন।

তিনি জানান, বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং সব নারীর নিরাপত্তা ও সুরক্ষার জন্য দোয়া করছেন। ইকরা অন্য নারীকে অনুরোধ করেছেন, অন্যায় সহ্য না করে আইনি সহায়তা নেওয়া উচিত। এ ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার সাহসের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ বিচারপ্রক্রিয়ার ফলের দিকে নজর রাখছেন।

জে.এস/

পাকিস্তানি মডেল ইকরা নাসির সিদ্দিকী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250