বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস *** বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী

ঘরেই তৈরি করুন মজাদার বারবিকিউ বাফেলো উইংস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৩ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

ছোট থেকে বড় সবাই চিকেন খেতে পছন্দ করেন। আর এই চিকেন দিয়ে বিভিন্ন পদ তৈরি করা যায়। তবে চিকেনের তৈরি ভাজাপোড়া খাবার যেমন- চিকেন ফ্রাই, চিকেন বল অন্যতম। তবে চিকেন উইংসের স্বাদও কিন্তু কম নয়। সাধারণত রেস্টুরেন্ট থেকেই বেশিরভাগ মানুষ কিনে খান এটি। চাইলে ঘরেও তৈরি করতে পারেন বারবিকিউ বাফেলো উইংস। রইলো রেসিপি-

উপকরণ

১. চিকেন উইংস ৫০০ গ্রাম

২. আদা বাটা ২ টেবিল চামচ

৩. রসুন বাটা ২ চা চামচ

৪. সয়া সস ১ টেবিল চামচ

৫. কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ

৬. আধা কাপ মসলার মিশ্রণ

৭. তেল সামান্য

৮. ডিম ১টি

আরো পড়ুন : মাওয়া ঘাটের মতো ইলিশের লেজ ভর্তার সহজ রেসিপি

৯. তিলের তেল ২ টেবিল চামচ

১০. বারবিকিউ সস এক কাপ

১১. মধু আধা কাপ

১২. লেবুর রস ২ চা চামচ ও

১৩. পাপরিকা পাউডার ১ চা চামচ।

পদ্ধতি

প্রথমে বাটিতে চিকেন উইংস, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, কালো গোলমরিচের গুঁড়ো, মসলা, তিলের তেল ও ডিম দিয়ে ভালোভাবে মেরিনেট করে রাখুন ১০-২০ মিনিট।

এবার মেরিনেট করা মাংস আরও একবার মাখিয়ে নিন। যাতে মাংসের গায়ে মসলা লাগে। একটি ফ্রাই প্যানে পরিমাণমতো তেল গরম করে নিন। চিকেনগুলো একেক করে গরম তেলে ছেড়ে ভেজে নামিয়ে নিন।

এবার প্যানে সামান্য তিলের তেল গরম করে নিন। এতে রসুন বাটা, বারবিকিউ সস, মধু, লেবুর রস, তিল, পাপরিকা পাউডার ও মিশ্রিত মসলা দিয়ে রান্না করে সস তৈরি করুন।

সবশেষে ভাজা চিকেন উইংস সসের সঙ্গে মাখিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের বারবিকিউ বাফেলো উইংস। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে ঘরোয়া আড্ডায় বেশ জমে যাবে মজাদার এই খাবারটি।

এস/ আই.কে.জে/

রেসিপি বারবিকিউ বাফেলো উইংস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার

🕒 প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250