মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে সিলেট অডিটরিয়ামের নতুন নামকরণ *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ *** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব

মাওয়া ঘাটের মতো ইলিশের লেজ ভর্তার সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৪ পূর্বাহ্ন, ১৮ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

ইলিশের যে কোনো পদ খাওয়ার মজাই আলাদা। ইলিশ ভাজাও যেমন সুস্বাদু ঠিক তেমনই এর পাতলা ঝোলও জিভে পানি এনে দেয়। আবার ইলিশ ভাপাও জমিয়ে দেয় দুপুরের খাবার। তবে ইলিশ মাছ খেলেও এর লেজটি কিন্তু অবহেলিত থাকে। বেশি কাটা থাকায় লেজের পিস খেতে চান না অনেকেই। তারা চাইলে ইলিশের লেজ ভর্তা করে খেতে পারেন। এই লেজ ভর্তা খেতে অনেকেই মাওয়াঘাটে ভিড় করেন। চাইলে ঘরেই লেজ ভর্তা করে খেতে পারেন। রইলো সহজ রেসিপি-

উপকরণ

১. ইলিশের লেজ ৪টি

২. লবণ স্বাদমতো

৩. মরিচের গুঁড়া ১ চা চামচ

৪. হলুদ গুঁড়া ১ চা চামচ

৫. সরিষার তেল ৭-৮ টেবিল চামচ

আরো পড়ুন : চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংসের কোয়াব তৈরির রেসিপি

৬. পেঁয়াজ কুঁচি আধা কাপ

৭. আস্ত শুকনো মরিচ ৭-৮টি

৮. কাঁচা মরিচ কুচি ২টি ও

৯. লেবুর রস ১ টেবিল চামচ।

পদ্ধতি

ইলিশের লেজগুলো লবণ, হলুদ, মরিচের গুঁড়া মাখিয়ে কড়া করে ভেজে নিন। বেশি কড়া করে ভাজলে মাছের কাঁটা বের করতে সুবিধা হবে। এবার ভাজা মাছ শিল-পাটায় দিয়ে গুঁড়া গুঁড়া করে কাঁটা বের করে নিন।

মাছ ভাজার তেলে শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে তুলে রাখুন। মাছের সঙ্গে সরিষার তেল, লবণ, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ আর সামান্য লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিন। গরম ভাতের সঙ্গে জমে যাবে ইলিশ মাছের লেজ ভর্তা।

এস/কেবি 

ইলিশের লেজ ভর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250