সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

২৫ বছরের মধ্যে বিয়ে না করলে শাস্তি!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৭ অপরাহ্ন, ৩রা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিয়ে করতে বয়সের কোনো ধরা বাধা নিয়ম নেই। কেউ ২০ বছরে বিয়ে করেন, আবার কারও বয়স ৩০-৩৫ থেকে ৪০-৫০ ও হয়ে যায়। কিন্তু ডেনমার্কে ২৫ বছরের মধ্যে বিয়ে না করলেই অদ্ভুত শাস্তির বিধান রয়েছে।

শাস্তি হলো- আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবরা অবিবাহিতদের ২৫ তম জন্মদিনে দারুচিনির গুঁড়া মাখিয়ে দেন তার সারা গায়ে। সেই সঙ্গে দারুচিনিরি গুঁড়ায় পানি মিশিয়ে পেস্ট তৈরি করেও মাখানো হয় অবিবাহিতদের গায়ে।

কথিত আছে, বহু শতক আগে ডেনমার্কে এমন প্রথার শুরুটা হয়েছিল। মশলা বিক্রির জন্য যেসব সেলসম্যান ঘুরে বেড়াতেন চারপাশে, তাদের পক্ষে ঘর-সংসার পাতা প্রায় অসম্ভব হয়ে উঠতো। এমন অবিবাহিত সেলসম্যানদের ‘পেপার ডুডস’ বলা হতো।

অবিবাহিতাদের ‘পেপার মেইডেন’ নামে ডাকা হতো। আর এ রীতির মাধ্যমে অবিবাহিত ব্যক্তিকে মনে করিয়ে দেয়া হয় যে, তোমার বিয়ের বয়স হয়েছে।

তার মানে এই নয় যে, ডেনমার্কের সবাই ২৫ বছর বয়সেই বিয়ে করে থাকেন।

জানা যায়, দেশটিতে পুরুষদের বিয়ের বয়স গড়ে সাড়ে ৩৪। অন্যদিকে নারীরা গড়ে ৩২ বছর বয়সে বিয়ে করে থাকেন। তবে ২৫ বছরের মধ্যে বিয়ে না করলে শাস্তি দেওয়ার যে রীতি সেটা নাকি মজা করার জন্যই করা হয়।  

এদিকে, ইন্সটিটিউট অব ফ্যামিলি স্টাডিজ নামে একটি প্রতিষ্ঠানের গবেষণায় বলা হয়েছে, কিশোর বয়স পার করে ২০ থেকে ৩০ বছরের মধ্যে বিয়ে করলে তালাকের আশংকা অনেক কম। আবার ৩০ বছরের পর থেকে ৪০ বছর বয়সের মধ্যে বিয়ে করলে এই আশঙ্কা অনেক বেড়ে যায়।

ওআ/

  

 

বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250