শুক্রবার, ৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী *** পর্তুগালকে বিদায় বলে দিলেন রোনালদো *** পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও ফ্রিজ *** জুলাই অভ্যুত্থানের এক হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে *** আগামী দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন: প্রধানমন্ত্রী *** শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী *** একে অপরের ওপর বাজি ধরেছিলেন, হারলেন দুজনই *** টিভিতে আজকের খেলা (৫ নভেম্বর) *** পাকিস্তানকে সহায়তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র, সৌদি দিল ৩ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন

মেয়েদের ঋতুস্রাব কোনো অজুহাত নয়—শ্রীলীলার মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রীলীলা অভিষেকের পর থেকেই নজর কেড়েছেন। ‘পুষ্পা ২’ সিনেমার আইটেম গানে পারফর্ম করার পর তার জনপ্রিয়তা আরও বেড়েছে। তবে মেয়েদের ঋতুস্রাব নিয়ে মন্তব্য করে প্রবল বিতর্কের মুখে পড়েছেন তিনি। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

সম্প্রতি এমবিবিএস পাস করে চিকিৎসক হিসেবে নতুন পরিচয় পেয়েছেন শ্রীলীলা। তবে এরই মধ্যে একটি মন্তব্য ঘিরে তিনি বিতর্কে জড়িয়ে পড়েছেন। এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়, জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল এবং একজন নারী হিসেবে তিনি কীভাবে তা সামলেছেন। উত্তরে শ্রীলীলা বলেন, ‘পিরিয়ড নারীদের জন্য কোনো অজুহাত হতে পারে না।’ এ মন্তব্যই এখন বিতর্কের কেন্দ্রবিন্দু।

‘উস্তাদ ভগৎ সিং’ ছবির সাফল্য পার্টিতে শ্রীলালা জানান, তিনি নিজে পিরিয়ড চলাকালেও শুটিং করেছেন। তার কথায়, ‘সব গান বা বেশির ভাগ গানই দর্শকদের ভালো লেগেছে। আমি আমার পিরিয়ডের সময়ও শুটিং করেছি, তাই পিরিয়ড কোনো অজুহাত হতে পারে না। যখন আমরা সমান অধিকার চাই, তখন আমাদের শারীরিক বাধাও অতিক্রম করতে হবে।’

শ্রীলালা আরও বলেন, বিষয়টি মানসিক হোক বা শারীরিক, কোনোটাই কাজের ক্ষেত্রে অজুহাত হওয়া উচিত নয়। এ মন্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা।

অনেকেই প্রশ্ন তোলেন, একজন নারী ও একজন চিকিৎসক হয়েও তিনি কীভাবে এমন মন্তব্য করতে পারেন। নেটিজেনদের একাংশের বক্তব্য, প্রত্যেক নারীর শরীর আলাদা এবং পিরিয়ডের অভিজ্ঞতাও ভিন্ন। কেউ কেউ কটাক্ষ করে বলেন, তাহলে কি তিনি হাঁপানির রোগীকেও বলবেন—জোরে শ্বাস নাও, বাতাস তো আছেই! আবার অন্যদের মত, শ্রীলীলার অভিজ্ঞতা সবার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না।

এ মন্তব্য করার পর অভিনেত্রী সমালোচনার মুখে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন যে একজন নারী ও চিকিৎসক হয়েও তিনি পিরিয়ড নিয়ে এমন কথা কীভাবে বলতে পারেন। একজন ব্যবহারকারী বলেন, ‘একজন চিকিৎসক হয়েও তিনি এটিকে স্বাভাবিক বলছেন, এটা অবাক করার মতো। প্রতিটি শরীরের জন্য পিরিয়ডের অভিজ্ঞতা ভিন্ন হয়।’

শ্রীলীলা সম্প্রতি ‘উস্তাদ ভগৎ সিং’ ছবিতে অভিনয় করেছেন, যেখানে তার সঙ্গে ছিলেন পবন কল্যাণ। ছবিটি ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

এ ছাড়া শ্রীলীলা শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন। পরিচালক অনুরাগ বসুর একটি মিউজিক্যাল ড্রামা ছবিতে তাকে দেখা যাবে, যেখানে তার বিপরীতে অভিনয় করবেন কার্তিক আরিয়ান।

জে.এস/

শ্রীলীলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250