বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ *** যুদ্ধাহত মোজতবা খামেনি ‘নিরাপদ ও সুস্থ’ আছেন *** ডেঙ্গু প্রতিরোধে ১৪ই মার্চ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী *** জামায়াতের মাহমুদুল মন্ত্রী পদমর্যাদা চেয়েছিলেন: পররাষ্ট্র মন্ত্রণালয় *** মিরপুরে বাংলাদেশের বিপক্ষে লজ্জার রেকর্ড পাকিস্তানের *** স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল *** ‘সাবেক এমপির কাছে প্রসিকিউটরের কোটি টাকা চাওয়ার ঘটনাকে হালকাভাবে নিচ্ছি না’ *** জুলাই অভ্যুত্থানে বেনিফিশিয়ারি হয়ে সরকার গঠন করে এখন উল্টো পথে হাঁটছে: গোলাম পরওয়ার *** দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই *** সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল

ওয়েটার ছাড়াই উড়ে আসছে কফি!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৪

#

প্রতীকী ছবি

অর্ডার করলেই উড়ে আসছে আপনার পছন্দের কফি। মানুষ ছাড়াই টেবিলে পৌঁছে যাচ্ছে কফি কাপ। এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটছে কলকাতারই অন্দরে এক ক্যাফেতে। মানুষ ছাড়াই সার্ভ হচ্ছে পছন্দের পানীয়। তাও আবার আকাশ পথে ক্রেতাদের সামনে উড়ে আসছে অর্ডার। কিন্তু কীভাবে সম্ভব হচ্ছে?

কলকাতার একটি বিশেষ কফি শপে এই আশ্চর্যের ঘটনাটি ঘটছে। অর্ডার করলেই কয়েক মিনিটের মধ্যেই উড়ে আসছে খাবার। সম্প্রতি এই ভিডিওই ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। ওয়েটার ছাড়াই মিনিটে পছন্দের খাবার পেয়ে যাচ্ছেন ক্রেতারা।

আরো পড়ুন : মোমো কিনে না দেওয়ায় থানায় অভিযোগ স্ত্রীর!

আসলে মানুষ নয় বরং ড্রোনের সাহায্য নিয়ে টেবিলে খাবার সার্ভ করা হচ্ছে এই ক্যাফেতে। ছবি তোলার জন্য ড্রোনের ব্যবহার তো প্রায় সকলেই করেছেন কিন্তু ড্রোন দিয়ে খাবার সার্ভ করার ছবি দেখে রীতিমতো চক্ষু ছানাবড়া হয়েছে নেটিজেনদের।

এই অত্যাধুনিক প্রয়াস দেখে আপ্লুতও হয়েছেন অনেকেই। ক্যলকাটা ৬৪ নামের কলকাতার এক ক্যাফেতেই ঘটছে এমন অত্যাধুনিক ঘটনা। ড্রোনের সাহায্যে টেবিলে আনা হচ্ছে কফি কাপ। অর্ডার দিলেই উড়ন্ত কফি এসে ধরা দিচ্ছে হাতে। এমন বিস্ময়কর দৃশ্য দেখে সত্যিই তাজ্জব বনে গিয়েছেন অনেকেই।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ড্রোনের উপর রাখা হয়েছে এক কাপ কফি। দূরে বসে থাকা এক ক্রেতার কাছে উড়ে যাচ্ছে ড্রোন। ড্রোন থেকেই কফি কাপটি তুলে নেন তিনি এবং পরক্ষণেই ফিরে আসছে ড্রোন। তবে হোম ডেলিভারিতে এই পরিসেবা একেবারেই মিলছে না। একমাত্র ক্যাফেতে বসে থাকলেই এই সুন্দর পরিসেবাটি পাওয়া যাবে। 

এস/ আই.কে.জে/

ড্রোন কফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250