বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু *** শেখ হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান-ইলেভেন থেকে এসেছে: ফারুকী *** ধাক্কা খেল ব্রাজিল-আর্জেন্টিনা *** ‘শান্তি আলোচনার’ মধ্যেও ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

‘আওয়ামী দোসর’ সাংবাদিকদের তালিকা প্রকাশ করবে জুলাই ঐক্য

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ১৩ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

সচিবালয় ও গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা ‘আওয়ামী দোসর’ সাংবাদিকদের তালিকা প্রকাশ করার ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য প্ল্যাটফর্ম। আজ মঙ্গলবার (১৩ই মে) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি।

প্ল্যাটফর্মটির সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘দুই হাজার মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে আমাদের জুলাই ঐক্য। ৫ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ হলেও তার দোসররা এখনো স্বপদে বহাল। গণঅভ্যুত্থানের পর কয়েকজনের কুপরামর্শের কারণে দেশে বিপ্লবী সরকার গঠন হয়নি। যার সুফল ভোগ করছেন সচিবালয় ও গণমাধ্যমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে থাকা আওয়ামী দোসররা।’

এতে বলা হয়, ‘সোমবার (১২ই মে) অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গেজেট প্রকাশ ও নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিত করেছে। গেজেট অনুযায়ী ফ্যাসিস্টের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য যে, ৫ই আগস্টের পর সরকারে থাকা কিছু দুর্নীতিবাজ উপদেষ্টা ও আমলারা মিলে একটি বাণিজ্য গড়ে তুলেছেন।’

এতে বলা হয়, ‘যেখানে অর্থের বিনিময়ে সচিবদের রক্ষা করার ঠিকাদারি নেওয়া হয়েছে। আমরা দেখেছি, কীভাবে আওয়ামী লীগের দোসরদের পদোন্নতি দিয়ে জুলাইয়ের রক্তের সঙ্গে বেঈমানি করা হয়েছে।’

এইচ.এস/

সাংবাদিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250