বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক *** মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ *** রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব *** জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ বলে ইউনূসকে নিয়ে মিথ্যাচার *** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে

শেষ মুহূর্তের সিদ্ধান্তে নেপালে বেঁচে যান মার্কিন দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৫ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

নেপালে তীর্থযাত্রায় গিয়ে ভয়াবহ আকস্মিক বন্যার কবল থেকে শেষ মুহূর্তের একটি সিদ্ধান্তে প্রাণে বেঁচে গেছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার এক দম্পতি। মিতা ও হেমন্ত পারিখ নামের ওই দম্পতি জর্জিয়ার সুয়ানির বাসিন্দা। আগস্টে তারা কয়েকটি মার্কিন পরিবারের সঙ্গে নেপালে গিয়েছিলেন পবিত্র কৈলাস পর্বত দর্শনে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, দুর্যোগের দিন হঠাৎ দল থেকে আলাদা হয়ে মাউন্ট এভারেস্ট দেখার সিদ্ধান্ত নেন মিতা ও হেমন্ত। আর সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত তাদের জীবন বাঁচিয়ে দেয় বলে জানিয়েছেন এই দম্পতি।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস আটলান্টাকে হেমন্ত বলেন, এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত। তিনি পর্বতারোহণ করতে পারবেন না, কিন্তু অন্তত দূর থেকে এভারেস্ট দেখে আসতে চেয়েছিলেন। সাধারণত এমন কোনো অতিরিক্ত ভ্রমণের ক্ষেত্রে বাড়তি খরচ কিংবা অন্যান্য কারণে তারা দুজনই না যাওয়ার সিদ্ধান্ত নিতেন। কিন্তু এবার কোনো এক অজানা কারণে দুজনই যেতে রাজি হয়ে যান।

২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হানে। ধারণা করা হচ্ছে, একটি হিমবাহ ধসে পড়ার কারণে এই বিপর্যয়ের সূত্রপাত হয়। এর ফলে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই দ্রুতগতিতে পানি, পাথর ও কাদামাটি নেমে এসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত ও প্রায় পাঁচ হাজার নিখোঁজ হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে অন্তত ৮০ জন মার্কিন নাগরিক রয়েছেন।

মিতা ও হেমন্ত যে ৪৭ সদস্যের দলটির সঙ্গে নেপালে গিয়েছিলেন, তাদের আর কাউকেই এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তাদের সঙ্গে থাকা সাতজন গাইডও নিখোঁজ রয়েছেন।

দুর্যোগের এক মাস পরও নিজেদের বেঁচে যাওয়ার কারণ নিয়ে বিস্মিত এই দম্পতি। মিতা বলেন, প্রতিদিনই তারা নিজেদের প্রশ্ন করেন—কেন তারা সেদিন অন্য সিদ্ধান্ত নিয়েছিলেন।

কৈলাস পর্বত সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান। ১৫ বছর ধরে পরিকল্পনা করে এই তীর্থযাত্রার প্রস্তুতি নিয়েছিলেন তারা। মিতার ভাষায়, এটি তাদের জীবনের এমন একটি ইচ্ছা ছিল, যা তারা নিজেরা বেছে নেননি; বরং যেন সময়ই তাদের সেখানে নিয়ে গিয়েছিল।

নেপালের অর্থমন্ত্রী জানিয়েছেন, বন্যায় মৃতের সংখ্যা শেষ পর্যন্ত ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের কাছাকাছি পৌঁছাতে পারে। ওই ভূমিকম্পে ৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল।

বন্যায় কৃষিজমি, সেতু, সড়ক, ১২টি জলবিদ্যুৎ প্রকল্প ও পুরোপুরি কিছু গ্রাম ধ্বংস হয়েছে। নেপাল জানিয়েছে, পুনর্গঠনে প্রায় ৫০০ কোটি ডলার প্রয়োজন হতে পারে। জাতিসংঘের হিসাবে শুধু ভবনগুলোর ক্ষয়ক্ষতি মেরামতেই প্রয়োজন হবে প্রায় ১৫ কোটি ৮০ লাখ ডলার।

মিতা ও হেমন্ত পারিখ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেষ মুহূর্তের সিদ্ধান্তে নেপালে বেঁচে যান মার্কিন দম্পতি

🕒 প্রকাশ: ০৮:২৫ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ব্রিটেন ছেড়ে গোপন প্রেমিকের সঙ্গে আফ্রিকা চলে যাওয়ার পরিকল্পনা ছিল ডায়ানার

🕒 প্রকাশ: ০৮:২৫ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা

🕒 প্রকাশ: ০২:৫৪ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ

🕒 প্রকাশ: ০১:৫১ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250