শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে *** অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির *** মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি *** ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা চূড়ান্ত, ঘোষণা বাকি *** আগেই ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া জাফরুল্লাহ চৌধুরীর নাম আবার *** আমরা প্রস্তুত, মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি—ইরানের পররাষ্ট্রমন্ত্রী *** ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দিইনি, রিজওয়ানা হাসানের বক্তব্য ভাইরাল

খামেনির পতন ঘটিয়ে এবার ‘ইরানকে মহান’ করতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইরানে বোমা হামলার একদিন পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, বর্তমান ইরানি শাসকগোষ্ঠী যদি ‘ইরানকে আবারও মহান’ করতে না পারে, তবে শাসনব্যবস্থার পরিবর্তন হতেই পারে। 

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘‘মিগা’—এটি ‘মেক ইরান গ্রেট অ্যাগেইন’-এর সংক্ষিপ্ত রূপ, যা ট্রাম্পের প্রচলিত মাগা (মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন) স্লোগানের অনুরূপ।’’ খবর সিবিএস নিউজের।

তবে ট্রাম্পের এ মন্তব্য তার প্রশাসনের অন্যান্য সদস্যের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। কারণ, তার প্রশাসনের সবাই বলছেন, ইরানে আমেরিকার হামলার লক্ষ্য শাসন পরিবর্তন নয়, বরং শুধু পারমাণবিক হুমকি নিরসন।

গতকাল রোববার (২২শে জুন) সকালে এক ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ‘এ অভিযানের উদ্দেশ্য ছিল জাতীয় স্বার্থে ইরানি পারমাণবিক হুমকি দূর করা এবং আমাদের মিত্র ইসরায়েল ও আমেরিকান বাহিনীর যৌথ আত্মরক্ষায় সহায়তা।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250