বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারত কেন একই কথা বারবার বলছে *** সত্যিই কী মক্কায় ড্রোন হামলা চালিয়েছেন ইয়েমেনের যোদ্ধারা *** কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’ *** শাহরিয়ার কবিরকে হুইলচেয়ার ব্যবহারের অনুমতি ট্রাইব্যুনালের *** অধ্যাপক আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ *** আরব সাগরে ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজের সংঘর্ষ, দিল্লির প্রতিবাদ *** মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে! *** সারের পর্যাপ্ত মজুতের তথ্যে সংসদীয় কমিটিতে দ্বিমত, মাঠপর্যায়ে সংকটের অভিযোগ এমপিদের *** চ্যানেল ওয়ানের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের নেপথ্যে কী

জুলাই ঘোষণাপত্রে ‘বিপ্লবের’ আবেগ–অনুভূতির প্রতিফলন নেই: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০১ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

জুলাই ঘোষণাপত্রে ‘বিপ্লবের’ আবেগ-অনুভূতি প্রতিফলিত হয়নি বলে মনে করছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, ‘ঘোষণাপত্রটি সাধারণ মানুষের পক্ষে পড়ে বোঝা অসম্ভব। বিপ্লবে প্রাণ দেওয়া রিকশাচালক, গ্রামের কৃষকের সন্তান, শ্রমজীবী মানুষের আকাঙ্ক্ষার প্রকাশ ঘোষণাপত্রে নেই। এত লম্বা দলিলের প্রয়োজন ছিল না। আমি এর অর্ধেক পড়ে বুঝিনি।’

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আজ শনিবার (৯ই আগস্ট) সেন্টার ফর সিভিল রাইটস আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, ‘আমি সম্ভবত অক্টোবর মাসে বলেছিলাম, অন্তর্বর্তী সরকার এখনো নাম পরিবর্তন করে এটাকে বিপ্লবী সরকার করতে পারে। তারা করেনি। এজন্যই আজ পর্যন্ত এই বিতর্ক চলছে–এটা বিপ্লব না অভ্যুত্থান। সব থেকে মজার কথা হলো, আমরা যে জুলাই ঘোষণাপত্র দেখলাম, সেখানে বারবার অভ্যুত্থান বলা হয়েছে। ঘোষণাপত্রে সর্বত্র অভ্যুত্থান, কোথাও বিপ্লব নেই। তার মানে, এই সরকারই স্বীকার করছে না যে, এটা বিপ্লব হয়েছে। এই সরকারই মনে করে, এটা বিপ্লব হয়নি-অভ্যুত্থান হয়েছে।’

জাতীয় সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষের সমালোচনা করে তিনি বলেন, ‘অনেকেই সংসদের উচ্চকক্ষ নিয়ে খুব উত্তেজিত। উচ্চকক্ষের মাধ্যমে আপনি ফ্যাসিস্ট আটকাতে পারবেন? উচ্চকক্ষ তো পাশের ভারতেও আছে। এর কাজটা কী? আপার চেম্বারে কাজ হচ্ছে পুরস্কৃত করা। মানে রাজনৈতিক দলগুলো যাদের এমপি বানাতে পারে না, তাদের পুরস্কৃত করাই হচ্ছে আপার চেম্বারের কাজ।'

তিনি বলেন, 'দালাল বুদ্ধিজীবী, পেশাজীবী, সংস্কৃতিকর্মী, মিডিয়া পার্সোনালিটি—তাদের সেখানে পাঠানো হবে। সংরক্ষিত নারী আসনের উদাহরণ আমাদের জানা আছে। আপার চেম্বারের মাধ্যমে কোনো মিনিংফুল সংস্কার হবে, তা আমি বিশ্বাস করি না।’

মাহমুদুর রহমান বলেন, ‘ভারতের হেজিমনির বিরুদ্ধে বর্তমান সরকার শক্ত ভূমিকা নিয়েছে। এটা তাদের অন্যতম সফলতা। তবে রাজনৈতিক দল ক্ষমতায় এলে তাদের অবস্থান ভিন্ন হতে পারে। তাই আমাদের সজাগ থাকতে হবে। তরুণদের মধ্যে গত ছয় বছরে অসাধারণ পরিবর্তন হয়েছে। ভারতের হেজিমনি প্রশ্নে অনমনীয়তা এবং মুসলমানিত্বের প্রশ্নে হীনমন্যতা দূর হয়েছে। ফ্যাসিস্ট রেজিমের ১৫ বছরের ব্রেনওয়াশ ব্যর্থ হয়েছে। ব্যক্তিকে মূর্তি বানিয়ে পূজা করার প্রচেষ্টা তরুণরা ভেঙে দিয়েছে। জুলাই বিপ্লবে শহীদদের মধ্যে ৫০ বছরের বেশি বয়সী কাউকে আমি পাইনি। তরুণরাই পেরেছে। আমরা পারিনি।’

মাহমুদুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250