শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হুতিদের ড্রোন হামলা, গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন বন্ধ করল সৌদি আরব *** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক বসছে দেড় দশক পর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৫ পূর্বাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেড় দশক পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (১৭ই এপ্রিল) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ সভা হবে। এতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন। ২০১০ সালের পর এই প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তান সামরিক বাহিনীর নৃশংসতার জন্য ক্ষমাপ্রার্থনা, তদানীন্তন অবিভক্ত পাকিস্তানের সম্পদ বণ্টন, যুদ্ধের অর্থনৈতিক ক্ষতিপূরণ, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার করা, দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট আবার চালু করা ও প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক এবারের আলোচনায় আসতে পারে।

আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রসচিব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সৌজন্য সাক্ষাৎ করবেন।

২০২৩ সালের ১১ই সেপ্টেম্বর পাকিস্তানের ৩৩তম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেওয়া আমনা বালুচ আজ বুধবার (১৬ই এপ্রিল) ঢাকায় পৌঁছাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে।

এইচ.এস/

পররাষ্ট্রসচিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250