বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজে ‘অস্থায়ী নৌপথ’ চালু করছে ইরান–ওমান, আছে শর্তও *** আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) *** তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ *** সরকার চায় শেখ হাসিনা দেশের বাইরে থাকুন, আল জাজিরাকে বিশেষজ্ঞরা

রেলস্টেশনের ডিসপ্লে বোর্ডে অপ্রাসঙ্গিক স্লোগান, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা রেলওয়ে স্টেশনের গেটে ডিসপ্লে বোর্ডে 'আওয়ামী লীগ জিন্দাবাদ' স্লোগান প্রদর্শনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।

গত ২৬শে অক্টোবর ২০২৪ তারিখে সকাল ৯টার দিকে ঢাকা কমলাপুর রেলস্টেশনের যাত্রী প্রস্থানের গেটের উপরে ডিজিটাল ডিসপ্লে বোর্ডে 'আওয়ামী লীগ জিন্দাবাদ' লেখাটি ভেসে ওঠে। এ ঘটনায় স্টেশনে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়। 

বিষয়টি জানার পর উক্ত ডিসপ্লে বোর্ডের দায়িত্বে থাকা রেলওয়ের ইলেকট্রিক্যাল বিভাগ ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেয়। উল্লেখ্য যে, ২০২১ সালের ২রা আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদী ইঞ্জিনিয়ারিং এ ডিজিটাল ডিসপ্লে বোর্ডগুলো স্থাপন করে।

এ ঘটনার প্রেক্ষিতে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক কর্তৃক বৈদ্যুতিক বিভাগের দায়িত্বরত ইনচার্জকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

আরও পড়ুন: সেন্টমার্টিনে ভ্রমণ বন্ধ করলে রাজপথে কঠোর আন্দোলন : টোয়াব

ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিভাগীয় পরিবহণ কর্মকর্তাকে আহ্বায়ক করে ০৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, কমিটিকে ০২ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সময় কর্তব্যরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যকে দায়িত্বে অবহেলার কারণে ভৈরবে বদলি করা হয়েছে। 

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার দিন ভোর আনুমানিক ০৫:৫৬ থেকে ০৫:৫৮ ঘটিকার মধ্যে ডিসপ্লে বোর্ডের লেখা পরিবর্তনের সাথে জড়িত সন্দেহে ০৩ (তিন) জন ব্যক্তিকে চিহ্নিত করা হয়। এ বিষয়ে ঢাকা রেলওয়ে পুলিশ থানায় রেলওয়ে ইলেকট্রিক্যাল বিভাগ কর্তৃক একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি রেলওয়ে পুলিশ সুপার ঢাকা'কে বিষয়টি অবহিত করে উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। একইসাথে ঘটনাটি অন্তর্ঘাতমূলক কিনা তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এসি/কেবি 

ঢাকা রেলওয়ে স্টেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

Footer Up 970x250