বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের পরিচয় শনাক্ত হয় সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে *** হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড *** ফের বাড়ল সোনার দাম, ভরি যত হলো *** ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর ১০ নম্বরে সড়ক অবরোধ *** দুই কারণে তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার *** গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ *** নিখোঁজের পরদিন তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার *** আরব দলগুলোর উত্থানে বেশি আসন পেয়েও বেকায়দায় নেতানিয়াহুর জোট *** ইহুদি সংখ্যাগরিষ্ঠের সমর্থন নেতানিয়াহুই পেলেন, হুমকি দিলেন ইরানকে *** আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

তীব্র গরমে আদালতে হাজতিরাও পাচ্ছেন শরবত-স্যালাইন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

তীব্র গরমে আদালতের হাজতিদেরও শরবত এবং স্যালাইন খাইয়ে মানবিক দৃষ্টান্ত দেখানো হলো। হাজতিদের স্যালাইন ও শরবত খাইয়ে এ মানবিকতা দেখিয়েছেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তীব্র তাপপ্রবাহ চলমান থাকলে এ কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়েছে। 

বুধবার (২৪শে এপ্রিল) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতিদের গরমে খানিকটা প্রশান্তি দিতে স্যালাইন ও শরবত খাওয়ানো হয়। স্বাচ্ছন্দ্যে এই শরবত পান করেন হাজতিরা। 

আরও পড়ুন: দেশে আশ্রয়কেন্দ্র নির্মাণ সহায়তায় আগ্রহী ভারত

হাজতিদের কথা বিবেচনা করে এই ব্যবস্থা করেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসফিকুল ইসলাম ও পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

তাপপ্রবাহ অব্যাহত থাকলে এই কার্যক্রম চলমান রাখা হবে বলে জানিয়েছেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনোয়ারুল কবীর বাবুল।

এসকে/ 

তীব্র গরম হাজতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250