বৃহস্পতিবার, ৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পর্তুগালকে বিদায় বলে দিলেন রোনালদো *** পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও ফ্রিজ *** জুলাই অভ্যুত্থানের এক হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে *** আগামী দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন: প্রধানমন্ত্রী *** শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী *** একে অপরের ওপর বাজি ধরেছিলেন, হারলেন দুজনই *** টিভিতে আজকের খেলা (৫ নভেম্বর) *** পাকিস্তানকে সহায়তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র, সৌদি দিল ৩ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন *** এবার গেমিং দুনিয়ায় পা রাখলেন মহেশ বাবু

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাবিতে নারী অলিম্পিয়াড আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৩ পূর্বাহ্ন, ৮ই মার্চ ২০২৪

#

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিক্স অলিম্পিয়াড কমিটি এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন এবং ডিপার্টমেন্ট অব ফিজিক্যাল সায়েন্সেস, আইইউবি-এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮ম বারের মত আয়োজন করা হচ্ছে নারী অলিম্পিয়াড। আজ ৮ই মার্চ (শুক্রবার) সকাল ৯টায় টিএসসিতে অলিম্পিয়াড উদ্বোধন করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সকাল ১০টায় অলিম্পিয়াড শুরু হবে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন আয়োজকরা। 

আরো পড়ুন: শ্রীলংকাকে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে বিকাল ২.৩০ মিনিটে শুরু হবে সুডুক প্রতিযোগিতা, গণিত বিষয়ে উপস্থাপনা, সাংস্কৃতিক উপস্থাপনা। বিজয়ীদের মধ্যে সাটিফিকেট ও প্রাইজমানি বিতরণ করা হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. সাদেকা হালিম, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 

এইচআ/ আই.কে.জে/ 


ঢাবি আর্ন্তজাতিক নারী দিবস নারী অলিম্পিয়াড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250