বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানিয়ে জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি *** মানিক পশারীর জানাজা-দাফনে বাধার অভিযোগ তদন্তে জামায়াতের কমিটি *** তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপান প্রধানমন্ত্রীর *** রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন *** মাও সেতুংকে নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন এমবাপ্পে, দুঃখ প্রকাশ লা লিগার *** আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী *** বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা *** ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী *** শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** আওয়ামী লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন: জামায়াত আমির

নৌখাতের অনিয়ম-দুর্নীতি খুঁজে বের করা হবে : সাখাওয়াত হোসেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্বে মেরিনারদের গ্রহণযোগ্যতা ও কর্মসংস্থান বাড়াতে কাজ করছেন বলে জানিয়েছেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, শিপিংখাতে দক্ষ জনবল তৈরিতে এটি একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হবে। নৌখাতের দুর্নীতি অনিয়ম খুঁজে বের করা হবে। দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

রোববার (২২শে সেপ্টেম্বর) বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন শেষে গণমাধ্যমে ব্রিফিংকালে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। 

সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পাহাড়ী এলাকাতে সম্প্রীতি বিনষ্টকারী কোনও ইন্ধন যেনো না ঢুকে সেদিকে নজর দিতে হবে। সকলের ঐক্য ও সৌহার্দ বজায় রাখতে হবে।' মব জাস্টিস প্রসঙ্গে বলেন, আমি মব জাস্টিস' অপছন্দ করি। সকলের আইন কানুন মেনে চলা উচিত।' 

আরও পড়ুন: ভারতের সঙ্গে অতীতের নিষ্ক্রিয়তার দিন শেষ হয়ে গেছে : রিজওয়ানা হাসান

এর আগে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত মেরিন একাডেমির শিক্ষার্থীদের প্যারেড পরিদর্শন করেন এবং একাডেমিক ভবনের সামনে গাছের চারা রোপণ শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এসময় নৌপরিবহন মন্ত্রণালয় সচিব (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার বণিক, একাডেমির অধিনায়ক কমান্ডেন্ট ক্যাপ্টেন এসএম আতিকুর রহমান,জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মো: বেলায়েত হোসেন, উপসচিব মো: জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

এসি/কেবি  

এম সাখাওয়াত হোসেন বাংলাদেশ মেরিন একাডেমি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250