সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

শাহিদপত্নী মীরা কি এবার বলিউডে পা রাখতে চলেছেন?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৫ পূর্বাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

খুব শিগগির নাকি বলিউড অভিনেতা শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত অভিনয় জগতে পা রাখতে চলেছেন। এমনই প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন শাহিদপত্নী।

অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে মীরা রাজপুত দম্পতির সংসার প্রায় ১১ বছর। দুই সন্তানের বাবা-মা তারা। একই সঙ্গে নিজের প্রসাধনী সংস্থা, ফিটনেস সেন্টারের ব্যবসাও রয়েছে। ঘর ও বাইরের জগৎ সমান তালে সামাল দিয়ে চলেছেন শাহিদপত্নী। এর মধ্যেই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেন মীরা রাজপুত।

বলিউড অন্দরমহলের খবর, শাহিদপত্নী মীরা রাজপুত নাকি অভিনয় জগতে পা রাখতে চলেছেন। তিনি যে কোনো সময় নায়িকার ভূমিকায় অবতীর্ণ হতে পারেন— এমন আশ্বাসও পেয়েছেন কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খানের কাছ থেকে।

এদিকে নির্দেশক ও কোরিওগ্রাফার ফারাহ খান এখন মন দিয়েছেন নিজের ইউটিউব চ্যানেলে। নিত্যদিন নানা বিষয়ের ওপর নতুন নতুন ভ্লগ তৈরি করতে দেখা যায় তাকে। বেশিরভাগ সময়েই সঙ্গে থাকে তার প্রিয় রাঁধুনী দিলীপ। সম্প্রতি তিনি অনুরাগীদের জন্য গুরগাঁওয়ের একটি বহুতলের ভার্চুয়াল ট্যুর করাচ্ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন মীরা রাজপুত। কথা প্রসঙ্গে সেই ভ্লগেই ফারাহ খান হঠাৎ অভিনয় করার প্রস্তাব দিয়ে ফেলেন শাহিদপত্নীকে। ফারাহ বলেন, ‘কী সুন্দর দেখাচ্ছে তোকে। তুই কিন্তু নায়িকা হতে পারিস, আমার সিনেমায় অভিনয় করবি?

‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’, ‘তিস মার খান’-এর মতো সুপারহিট বলিউড সিনেমার পরিচালক ফারাহ খান। তবে বেশ কয়েক বছর তিনি পরিচালনা থেকে বিরতি নিয়েছেন। তবে ক্যামেরার পেছন থেকে সরে যাননি এ কোরিওগ্রাফার। বরং নিজের মতো দৈনন্দিন জীবনে সিনেমা বানিয়ে চলেছেন ভ্লগের আকারে। খুব শিগগির যে আবার ফারাহ সিনেমার কাজে হাত দেবেন, সে কথাও তিনি অনুরাগীদের জানিয়েছেন।

এখন দেখার বিষয়— সেই সিনেমাতেই কি নায়িকা হিসেবে মীরা রাজপুতের আত্মপ্রকাশ ঘটবে? নাকি বড়পর্দায় শাহিদপত্নীকে দেখার জন্য দর্শককে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে?

জে.এস/

মীরা রাজপুত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250