বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ *** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

টানা তিন দিন ধরে শৈত্যপ্রবাহে কাঁপছে হিমালয়কন্যা পঞ্চগড়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

টানা তিন দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে হিমালয়কন্যা পঞ্চগড়। ঠান্ডা আর হিমালয়ের হিমশীতল হাওয়ায় বিপর্যস্ত পরিস্থিতিতে পড়েছে উত্তরের এ জেলা। তবে সকাল ১০টার পর থেকে রোদের স্পর্শে হারিয়ে যায় রাতভর শীতের তান্ডব।

রোববার (১৫ই ডিসেম্বর) সকাল ৯টায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এর আগে ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত তিন দিন ধরে টানা মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পরিস্থিতিতে পড়েছে সীমান্তবর্তী জেলার মানুষের মধ্যে।

স্থানীয়রা জানান, গত তিন ধরে রাতে মনে হচ্ছে তাপমাত্রা যেন জিরোতে নেমে আসছে। এতো ঠান্ডা, গায়ে চার পাঁচটা কাপড় পরলেও শরীর গরম হচ্ছে না। এ অঞ্চলের নিকটস্থ হিমালয় পর্বত কাছাকাছি থাকায় পাহাড়ি বাতাসের কারণে শীতের তীব্রতা কয়েকগুণ বেশি। খেটে খাওয়া মানুষদের বেড়েছে দুর্ভোগ। তিন দিন ধরে তীব্র শীত হলেও সকাল ১০টার পর রোদের কারণে শীতের প্রভাব থাকছে না। তবে কৃষকরা টানা শীত ও কুয়াশার কারণে রবি শস্যেরও ক্ষতির আশঙ্কা করছেন।

আরো পড়ুন : রেকর্ড ভাঙা শীতের বার্তা, তাপমাত্রা নামতে পারে ৩ ডিগ্রিতে!

শীতের কারণে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা অসুখে। জেলা ও উপজেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে বেড়েছে রোগীর সংখ্যা। প্রতিদিন সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত রোগীরা ছুটছেন হাসপাতালে। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

এস/ আই.কে.জে

পঞ্চগড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250