শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

রেকর্ড ভাঙা শীতের বার্তা, তাপমাত্রা নামতে পারে ৩ ডিগ্রিতে!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি

দেশের উত্তরের ৩ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, যা আগামী সপ্তাহে আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে সংস্থাটি বলছে, জানুয়ারিতে তাপমাত্রা ৩ ডিগ্রিতে নেমে আসতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। ১৬ই ডিসেম্বরের পর তাপমাত্রা বেড়ে ১৯শে ডিসেম্বর থেকে তা আবার কমতে শুরু করবে। শৈত্যপ্রবাহ রাজশাহী ও রংপুর বিভাগের পাশাপাশি খুলনা, সিলেট বিভাগে ছড়িয়ে পড়তে পারে। গত বছরের চেয়ে এবার যে শীত বেশি, তা এরই মধ্যে দৃশ্যমান। গত বছরের এসময় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এবার একই সময়ে তাপমাত্রা ১-২ ডিগ্রি কমেছে। 

গত বছরের মতো এবার ঘন কুয়াশার প্রবণতা থাকতে পারে। সেই সঙ্গে জানুয়ারি মাসে তাপমাত্রা ৩-৪ ডিগ্রিতে নেমে আসতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

শনিবার (১৪ই ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ই জানুয়ারি পঞ্চগড়ের তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একইদিন দেশের দু’টি স্থানে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। এর আগে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৯৬৮ সালে, ওই সময় শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমে যায় ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। ২০১৫ সালেও তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।

ওআ/কেবি

তাপমাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250