বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

কবে নির্বাচন দেবেন জাতি জানতে চায় : মির্জা আব্বাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে    বলেছেন, কোনোরকম ছলচাতুরি করার প্রয়োজন নাই, জাতিকে সুস্পষ্ট করে জানান, কবে নির্বাচন দিতে চান।

মঙ্গলবার (৫ই নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন আহম্মেদের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, দেশের পরিস্থিতি কিন্তু একটু ঘোলাটে, আমার ধারণা—এ পরিস্থিতি আরও ভয়াবহ হতে যাচ্ছে। আমরা বিশ্বাস করতে চাই, আজকের এই সরকার জাতিকে আশার আলো দেখাবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন কিছু করবেন না, যাতে জাতি আপনার প্রতি বিশ্বাস হারায়।

‘সরকার সংস্কারের কথা বললেও, এর কোনো লাইন দেখতেছি না’ মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে কোনো কথা বলে না!

বিএনপিসহ রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে—সরকারের এমন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আমরা যদি বলি আপনারা নির্বাচনের কথা না বলে ক্ষমতায় থাকার জন্য পাগল হয়ে গেছেন! 

আরও পড়ুন: ১০ জেলা ও মহানগরে বিএনপির কমিটি ঘোষণা

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, কোনোরকম ছলচাতুরি করার প্রয়োজন নাই, জাতিকে সুস্পষ্ট করে জানান, কবে নির্বাচন দিতে চান। জাতি জানতে চায়, জাতিকে একটি অনিশ্চয়তার মধ্যে রেখে দেবেন, আর জাতি বসে বসে তামাশা দেখবে? এটা ভাবার কোনো কারণ নাই।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলেছিলেন, জাতিকে বিভক্ত রেখে কোনো উন্নয়ন হয় না। আমরাও বলছি, জাতিকে বিভক্ত করে দেশে উন্নয়ন সম্ভব না।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ প্রমুখ।

এসি/কেবি

মির্জা আব্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250