মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স *** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

মুক্তির এক বছর আগেই নোলানের সিনেমার টিকিট বিক্রি শুরু

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০২ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ক্রিস্টোফার নোলানের সর্বশেষ সিনেমা ‘ওপেনহাইমার’ ২০২৩ সালে বক্স অফিসে নতুন ইতিহাস গড়ে। প্রায় এক বিলিয়ন ডলার ব্যবসা করে প্রেক্ষাগৃহে। ১৩টি বিভাগে মনোনীত হয়ে ৭টি বিভাগে জেতে অস্কার। ওপেনহাইমারের পর নতুন সিনেমা বানাচ্ছেন নোলান। এবার তিনি বেছে নিয়েছেন গ্রিক কবি হোমারের ‘দ্য ওডিসি’ মহাকাব্য। খবর হলিউড রিপোর্টারের।

ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ মুক্তি পাবে ২০২৬ সালের ১৭ই জুলাই। এক বছর আগেই এ বছরের ১৭ই জুলাই থেকে শুরু হচ্ছে সিনেমার অগ্রিম টিকিট বিক্রি। এর মাধ্যমে হলিউডে একটি বিরল উদাহরণ সৃষ্টি করতে চলেছে দ্য ওডিসি। মুক্তির এত আগে থেকে কোনো সিনেমার অগ্রিম টিকিট বিক্রির ঘটনা বিশ্বে এটাই প্রথম।

তবে শর্ত আছে। পরিচালকের পছন্দের ফরম্যাট আইম্যাক্স ৭০ এমএম স্ক্রিন আছে যেসব হলে, শুধু সেসব হলের ক্ষেত্রেই পাওয়া যাবে অগ্রিম টিকিট। অন্যান্য ফরম্যাটের অগ্রিম টিকিট মিলবে মুক্তির কয়েক মাস আগে থেকে।

দ্য ওডিসির শুটিং শেষ হওয়ার আগেই সিনেমাটির প্রচারণার কাজ শুরু করে দিয়েছে ইউনিভার্সাল পিকচারসের মার্কেটিং টিম। সম্প্রতি মুক্তি পাওয়া ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ‘সুপারম্যান’ সিনেমার প্রদর্শনী শুরুর আগে প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে দ্য ওডিসির এক মিনিটের টিজার, যা সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। তবে অনলাইনে এখনো টিজারটি মুক্তি দেওয়া হয়নি।

দ্য ওডিসির মুখ্য চরিত্র ইথাকার রাজা ওডিসিয়াসের ভূমিকায় দেখা যাবে ম্যাট ডেমনকে। বিভিন্ন চরিত্রে আরও আছেন টম হল্যান্ড, জেন্ডায়া, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরনসহ অনেকে। দ্য ওডিসি হতে চলেছে আইম্যাক্স ক্যামেরায় সম্পূর্ণ শুটিং করা প্রথম সিনেমা। সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন এ ক্যামেরা নোলান প্রথম ব্যবহার করেন ‘দ্য ডার্ক নাইট’-এর অ্যাকশন দৃশ্যে। এর পর ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ ও ‘টেনেট’ সিনেমার কিছু দৃশ্য শুটিং করা হয় এ ক্যামেরায়।

সিনেমা হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250