শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে চূড়ান্ত রূপ নিচ্ছে ৭৬ বছরের মধ্যে শক্তিশালী এল নিনো, থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত *** মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান *** ফ্যাসিবাদী সরকারের সময় হামলা-মামলার শিকার শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে: মাহদী আমিন *** প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ *** রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি *** সৌদি আরবে সেনা মোতায়েনের কথা নিশ্চিত করল পাকিস্তান, নেপথ্যে কী *** প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর *** প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবরারের নামে সেতু-হল চাইল পরিবার *** ‘তোর বিচারও হবে’ বলে হুমকি স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার, সাংবাদিকদের প্রতিবাদ *** সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ও শাইনপুকুরের বোর্ড পুনর্গঠন

এই বাংলাটাই দেখতে চেয়েছিলাম : মিঠুন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১১ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

কলকাতার আরজি কর কাণ্ডে প্রতিবাদে সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও। কাঁধে কাঁধ রেখে রাজপথে নেমে এসেছেন সকলে। এমন প্রতিবাদী বাঙালিকে দেখে খুশি হয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

মিঠুনের কথায়, ‘এই বাংলাটাকেই আমি দেখতে চেয়েছিলাম। যেটা এখন দেখতে পাচ্ছি। খুব আনন্দ হচ্ছে।’ 

মহাগুরু আরও বলেন, ‘রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই যেন এই আন্দোলনে একসঙ্গে থাকি। আর আমি এটা বলছি মানেই যে বিজেপি বলছে, সেটা নয়। আমি ব্যক্তি মিঠুন চক্রবর্তী হিসেবেই কথাগুলো বলছি।’ 

প্রসঙ্গত, সোমবারই কলকাতায় এসেছেন মিঠুন। এরপরই প্রতিবাদী বাংলার চিত্র দেখে বেজায় খুশি তিনি। এরপরই জানালেন আন্দোলন নিয়ে নিজের প্রতিক্রিয়া। বাংলায় আরজি কর কাণ্ডের প্রতিবাদে এই আন্দোলন রাজনৈতিক নাকি অরাজনৈতিক? যখন অনেকে এই প্রশ্ন তুলছেন, ঠিক তখনই রাজনীতির বাইরে গিয়ে বাঙালি হিসেবে প্রতিবাদী সত্ত্বায় গর্বিত মিঠুন চক্রবর্তী।

আরও পড়ুন: যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ : মিথিলা

এর আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে এক ভিডিও বার্তায় মহাগুরু বলেছিলেন, ‘আমি অনেকদিন ধরে অনেক জায়গায় বলে এসেছি, আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলেছি।’

তিনি আরও বলেছিলেন, ‘নিহতের পরিবারের সঙ্গে সম্পূর্ণ সহানুভূতি রয়েছে। আমার কাছে এখন সবচেয়ে বড় চাওয়া হলো, যারা এই অপরাধের সঙ্গে জড়িত তাদের যত দ্রুত সম্ভব চিহ্নিত করে গ্রেফতার করা হোক। শাস্তি দেওয়া হোক।’ 

প্রসঙ্গত গত ৯ই অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয় এক মহিলা চিকিৎসকের দেহ। প্রথমে আত্মহত্যা বলে চাপিয়ে দেওয়া হলেও পরে শরীরে আঘাতের চিহ্ন দেখে জানা যায় তাকে ধর্ষণ ও খুন করা হয়েছে। গোটা বিষয় নিয়ে উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে তারকা।

এসি/কেবি

মিঠুন চক্রবর্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে চূড়ান্ত রূপ নিচ্ছে ৭৬ বছরের মধ্যে শক্তিশালী এল নিনো, থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত

🕒 প্রকাশ: ১২:৫২ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

ফ্যাসিবাদী সরকারের সময় হামলা-মামলার শিকার শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে: মাহদী আমিন

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ

🕒 প্রকাশ: ০৮:৫৯ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি

🕒 প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250