শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গুরুগ্রাম থেকে ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ *** মুকেশ আম্বানিকে এবার ‘ভারতের প্রধানমন্ত্রী’ বললেন ইলন মাস্ক *** বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে হুলুস্থুল: ইন্টারনেট-মেট্রো-রেল বন্ধ, ৩০ হাজার পুলিশ মোতায়েন *** ‘মব–সংস্কৃতি: ক্ষোভের প্রকাশ, নাকি সংগঠিত সন্ত্রাস’ *** দিল্লিতে আজ গণজমায়েতের ডাক ককরোচদের, পুলিশ মোতায়েন ও ইন্টারনেট বন্ধের নির্দেশ সরকারের *** তৌফিক ইমরোজ খালিদীর জানাজা আজ বনানীতে, দাফন মিরপুরে *** নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভেই কী আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ট্রাম্প প্রশাসন *** গোলাম পরওয়ারের ৭০০ রিকশা, মিল্টনের বক্তব্যের নিন্দা জানাল জামায়াত *** ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, পুলিশ কর্মকর্তা বরখাস্ত *** চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী

যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ : মিথিলা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

শোবিজের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ইতোমধ্যে নিজ দেশের গণ্ডি পেরিয়ে পা রেখেছেন ওপার বাংলায়। টেলিভিশন নাটক ‘শুনছেন একজন রেডিও জকির গল্প’ তে কাজের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন আলোচিত-সমালোচিত এ অভিনেত্রী। শিক্ষার্থীদের মূল আন্দোলনের সাথে সুর মিলিয়ে তিনি বলেছেন, যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ করতে হবে তাহলেই দেশটা সুন্দর হবে। 

বাংলাদেশের বন্যা পরিস্থিতিসহ অন্যান্য বিষয় নিয়ে গণমাধ্যমে এক সাক্ষাৎকার দিয়েছেন রাফিয়াত রশীদ মিথিলা। বাংলাদেশটা সাম্যের হোক বলে মিথিলা বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে বন্যার এই সময়টাতে সবাই বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন। আমি সাধ্যমতো যতটুকু পারছি অসহায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছি। যখনই বন্যা হয়, চেষ্টা করি কিছু করতে এবারও করছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিয়ে তিনি বলেন, ‘আমরা সমর্থন করেছি, তাদের পাশে থেকেছি। শিক্ষার্থীরা মূল আন্দোলনটা করেছেন, ধন্যবাদ ও ভালোবাসা পাওয়ার কৃতিত্ব তাদেরই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে রাস্তায় নেমেছিলেন।’

আরও পড়ুন: মোদির কাছে আরজি কর কাণ্ডে যে আবেদন শুভশ্রীর

মিথিলা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের মারা হচ্ছে, এটা দেখে প্রতিবাদ করেছিলেন। সবারই অন্যায় দেখলে প্রতিবাদ করা উচিত। তাহলেই ভালো কিছু হবে বলে তিনি মনে করেন। 

তিনি আরও বলেন, ‘যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়, তখন আমাদের সংহতি জানানো দরকার। যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ করতে হবে তাহলেই দেশটা সুন্দর হবে। আমার প্রত্যাশা হচ্ছে-অন্যায় যেন না হয়। বিনা কারণে মানুষ যেন আর মারা না যায়। ক্ষমতার অপব্যবহার যেন না হয়। সাম্যের দেশ হোক। সবাই যেন সমান অধিকার পাই।’

এসি/কেবি

মিথিলা! প্রতিবাদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250